শিরোনাম
তৃণমূলের উন্নয়নে প্রবাসী যোশেফ যশো শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণায় উত্তাল জৈন্তাপুর, মাঠে নেতাকর্মীরা মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৭৪.৫১ শতাংশ শিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা, ২০২৭ সালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম শুরু লালমোহনে প্রবাসী মায়ের ২২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে পুলিশের  তদন্ত প্রতিবেদন দাখিল। এখন জায়গা দখলেরও চেষ্টার অভিযোগ মৌলভীবাজারে এসএসসি:সাফল্যের আড়ালে বড় ঘাটতি খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিধন সূত্রধরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা জোনাল কমিটি গঠন- সভাপতি এ্যাডভোকেট শফিক মিয়া, সম্পাদক এইচ আর রুবেল, সাংগঠনিক ইসমাইল আখেরি চাহার শোম্বা তাৎপর্য ও শিক্ষা : হাফিজ মাছুম আহমদ দুধরচকী আজমনি স্কুলে মীমের সাফল্য কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হাফিজ মাছুম আহমদ দুধরচকী
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাসন্তী পূজার শুভক্ষণ ও নিয়মাবলি।

SATYAJIT DAS / ৫৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২

Manual1 Ad Code

সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার):

চৈত্রমাসের শুক্লপক্ষে মা দূর্গার যে আরাধনা হয় তা বাসন্তী পূজো নামে সর্বাধিক পরিচিত। অশুভ শক্তির বিনাশের জন্য কালে কালে বহু মানুষ আদ্যাশক্তির আরাধনা করেছেন। রামায়ণ থেকে জানা য়ায়, রামচন্দ্র শরৎকালে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে দুর্গার আরাধনা করেন। এটি ছিল অকালবোধন। আবার পুরাণ অনুযায়ী,চন্দ্র বংশীয় রাজা সুরথ বসন্ত কালে দেবীর আরাধনা করেন। বছরে চার বার উদযাপিত হয় নবরাত্রি। শারদ আশ্বিন শুক্লপক্ষের দুর্গাপুজো বা নবরাত্রিই কালের নিয়মে প্রধান পুজো হয়ে উঠেছে। তবে চৈত্র মাসের শুক্লপক্ষের বাসন্তী পুজোই প্রকৃত দুর্গাপুজো বলে মনে করেন অনেকেই। এবার চৈত্র নবরাত্রি বা বাংলায় বাসন্তী পুজোর সূচনা হচ্ছে ২ এপ্রিল, শনিবার। ১১ এপ্রিল সোমবার শেষ হবে পুজো।

ঘটস্থাপনাঃ-
বাসন্তীপুজোয় ঘটস্থাপনের ব্যাপারে অনেকে জানেন না। ঘট আসলে বিষ্ণুর রূপ। দুর্গাপুজোর আগে কলসের পুজো করা হয়। পুজোস্থলে ঘটস্থাপনের আগে গঙ্গাজল দিয়ে পরিষ্কার করুন। সব দেবদেবীদের আমন্ত্রণ করতে হয়। ঘটস্থাপনের পর গণেশ ও দুর্গার আরতি করে শুরু হয় ব্রত।

ঘটস্থাপনার শুভ মুহূর্তঃ-

ঘটস্থাপনাঃ- শনিবার (২ এপ্রিল,২০২২)     ঘটস্থাপনার শুভ মুহূর্তঃ- সকাল ৬টা ২২ মিনিট থেকে ৮টা ৩১ মিনিট পর্যন্ত। শুভ সময়- ২ ঘণ্টা ৯ মিনিট।

অভিজিৎ মুহূর্তঃ- দুপুর ১২টা ৮ মিনিট থেকে ১২টা ৫৭ মিনিট পর্যন্ত।

প্রতিপদ তিথির শুভারম্ভঃ- ১ এপ্রিল সকাল ১১টা ৫৩ মিনিট।

প্রতিপদ তিথি সমাপ্তঃ- ২ এপ্রিল ১১টা ৫৮ মিনিট।

পুজো সামগ্রীঃ- মা দুর্গার ছবি,চৌকি,চৌকির জন্য লাল কাপড়,আসন,দুর্গাচালিসা,দুর্গা সপ্তশতী বই, চুড়ি, সুগন্ধি তেল,সিঁদুর,মেহেন্দি,বিন্দি,আয়না, জাফরান,নারকেল,আমের পাতা,ফুল,দূর্বা,গোটা সুপারি,হলুদ,ঘি,এলাচ,জায়ফল,বেল পাতা,বাতাসা, চিনি,কর্পূর,হোমের কাঠ,কর্পূর,ধূপ,প্রদীপ,চুড়ি, মধু,কুমকুম,পদ্মফুল,পাঁচটি শুকনো ফল,পাঁচটি মিষ্টি,ফুল,ফুলের মালা ।

কীভাবে ঘটস্থাপনাঃ- সকালে উঠে স্নান করুন। পরিচ্ছন্ন পোশাক পরে নিন। পুজোস্থলের সাফাই করুন। লাল কাপড় বিছিয়ে দিন। কাপড়ের উপরে সামান্য চাল রাখুন। একটি মাটির গোলা রাখুন এবার। জলে ভর্তি একটি ঘট ওই মাটির গোলার উপরে বসিয়ে দিন। তার আগে ঘটে সিঁদুর দিয়ে স্বত্বিক চিহ্ন এঁকে নিন। ঘটে রাখুন সুপারি, কয়েন ও ধানের অক্ষত। এবার সাতটি বা পাঁচটি আমের পল্লব দিন। তার উপরে রাখুন নারকেল। নারকেলেও স্বত্বিক চিহ্ন এঁকে দিন সিঁদুর দিয়ে। ঘটে লাল চুনরি জড়িয়ে দিতে পারেন। এবার প্রদীপ জ্বালিয়ে পুজোপাঠ করুন। ঘটটি রুপো,তামা,পিতল ও মাটির হতে পারে।

চৈত্র নবরাত্রি বা বাসন্তীপুজোর দিনক্ষণঃ-

২ এপ্রিল,২০২২ (নবরাত্রি প্রথম দিন) শনিবার- মা শৈলপুত্রীর পুজো।

৩ এপ্রিল,২০২২ (নবরাত্রি দ্বিতীয় দিন) রবিবার – মা ব্রহ্মচারিণীর পুজো।

৪ এপ্রিল,২০২২ (নবরাত্রি তৃতীয় দিন) সোমবার- মা চন্দ্রঘণ্টা পুজো।

৫ এপ্রিল,২০২২ (নবরাত্রি চতুর্থ দিন) মঙ্গলবার- মা কুষ্মাণ্ডার পুজো।

৬ এপ্রিল,২০২২ (নবরাত্রি পঞ্চম দিন) বুধবার – স্কন্দমাতার পুজো।

৭ এপ্রিল,২০২২ (নবরাত্রি ষষ্ঠ দিন) বৃহস্পতিবার- কাত্যায়নী পুজো।

৮ এপ্রিল,২০২২ (নবরাত্রি সপ্তম দিন) শুক্রবার – কালরাত্রির পুজো।

৯ এপ্রিল,২০২২ (নবরাত্রি অষ্টম দিন) শনিবার – মা মহাগৌরীর পুজো।

Manual3 Ad Code

১০ এপ্রিল,২০২২ (নবরাত্রি নবম দিন) রবিবার – মা সিদ্ধিদাত্রীর পুজো।

১১ এপ্রিল,২০২২ (নবরাত্রি দশম দিন ) সোমবার- দশমী।

Manual1 Ad Code

রামনবমী কবে?
আগামী ১০ এপ্রিল নবমী। পূজিত হন দুর্গার সিদ্ধিদাত্রী রূপ। ওই দিন রাম নবমীও উদযাপন করা হয়।

পুষ্পাঞ্জলি মন্ত্রঃ- (মা দুর্গা)
“দুর্গা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র “

দেবীর সামনে স্নান করে শুদ্ধ আসনে পূর্ব বা দেবীর সম্মুখে বসতে হয়। তারপর পন্ডিত মশাই আপনার মাথায় মন্ত্রপুত গঙ্গাজল ছিটিয়ে দেবেন এবং সিন্দুঁর দ্বারা তিলক পড়িয়ে দেবেন।

Manual4 Ad Code

আচমনঃ- বাঁ হাতে জল নিয়ে ডান হাতের সমস্ত আঙ্গুলের অগ্রভাগ বাঁ হাতের জলে ডুবিয়ে মুখে ৩ /১ বার ছিটাতে হয়। 
নমঃ বিষ্ণুঃ নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু

বিষ্ণুস্মরণঃ- হাত জোর করে………
নমঃ অপবিত্রঃ পবিত্রো বা সর্বাবস্থাং গতো হপি বা | যঃ স্মরেত্ পুন্ডরীকাক্ষং সবাহ্যাভ্যন্তরঃ শুচিঃ ||
নমঃ সর্বমঙ্গলমঙ্গল্যং বরেণ্যং বরদং শুভম্ | নারায়ণং নমস্কৃত্য সর্বকর্ম্মাণি কারয়েত্ ||

আসন শুদ্ধিঃ- আসনের সামনে ডান হাতের মধ্যমার সাহায্যে জল দিয়ে একটি ত্রিকোণ [ব] আঁকতে হয় . তার উপর একটি ফুলদিয়ে বলতে হয় ” নমঃ আধারশক্তয়ে কমলাসনায় নমঃ “
তারপর জোড়হাত করে এই মন্ত্রটি বলতে হয় – ” নমঃ পৃথ্বি ত্বয়া ধৃতা লোকা দেবী ত্বং বিষ্ণুণা ধৃতা | ত্বঞ্চ ধালয় মাং নিত্যং পবিত্রং কুরু চাসনম্ ||
সম্মুখে পূজিতদেবতা শ্রী দুর্গায়ৈ নমঃ

নারায়ণাদির অর্চনাঃ-
এতে গন্ধপুষ্পে নমঃ নারায়ণায় নমঃ ,
এতে গন্ধপুষ্পে নমঃ শ্রীগুরবে নমঃ ,
এতে গন্ধপুষ্পে নমঃ গণেশায় নমঃ ,
এতে গন্ধপুষ্পে নমঃ দুর্গায়ৈ নমঃ ,
এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ ,
এতে গন্ধপুষ্পে নমঃ লক্ষ্মীদেবৈ নমঃ ,
এতে গন্ধপুষ্পে নমঃ সরস্বতৈ নমঃ ,
এতে গন্ধপুষ্পে নমঃ কার্ত্তিকায় নমঃ ,
এতে গন্ধপুষ্পে নমঃসর্বদেবদবীভ্যোনম

গুরু পূজাঃ- এতে গন্ধপুষ্পে নমঃ শ্রী গুরবে নমঃ ( অথবা পঞ্চপোচারে – গন্ধ . .পুষ্প . ধূপ .দীপ . নৈবেদ্য পূজা করতে পারো )
জপঃ- নিজ নিজ গুরু মন্ত্র জপ ১০/২৮ বার
জপসর্মপনঃ- হাতে এক গন্ডুষ জল নিয়ে – নমঃ গুহ্যাতিগুহ্যগোপত্রী ত্বং গৃহণাস্মত্ কৃতং জপম্ | সির্দ্ধিভবতু মে দেবী তত্প্রসাদাত্ সুরেশ্বরী ||
গুরুপ্রণামঃ- অখন্ডমন্ডলাকারং ব্যাপ্তংযেন চরাচরম্ | তত্পদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ ||

“পুষ্পা ঞ্জলি”
সপ্তমীঃ- সচন্দনপুষ্প ওবিল্বপত্র নিয়ে বলুন (১) নমঃ আয়ুর্দ্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতি দেহি মে | পুত্রান্ দেহি ধনং দেহি সর্ব্বান্ কামাশ্চ দেহি মে ||
(২) হর পাপং হর ক্লেশং হর শোকং হরাসুখম্ | হর রোগং হর ক্ষোভং হর মারীং হরপ্রিয়ে ||
এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ||
(৩) সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে | ধর্ম্মার্থকামসম্পত্তিং দেহি দেবী নমোস্তু তে ||

এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ||

Manual5 Ad Code

প্রণাম মন্ত্রঃ- সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বাথসাধিকে | শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোস্তু তে ||

অষ্টমীঃ- (১) নমঃ মহিষগ্নি মহামায়ে চামুন্ডে মুন্ডমালিনি | আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমোস্তুতে ||
(২) নমঃ সৃষ্টিস্তিতিবিনাশানাং শক্তিভূতে সনাতনি | গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোস্তু তে ||
(৩) নমঃ শরণাগতদীর্নাত পরিত্রাণপরায়ণে | সর্বস্যাতিহরে দেবী নারায়ণি নমোস্তু তে ||

এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ||
প্রণাম মন্ত্রঃ- জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী | দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তু তে ||

নবমীঃ- (১) কালি কালি মহাকালি কালিকে কালরাত্রিকে | ধম্মকামপ্রদে দেবি নারায়ণি নমোস্তু তে ||
(২) লক্ষ্মি লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি স্বধে ধ্রুবে | মহারাত্রি মহামায়ে নারায়ণি নমোস্তু তে ||
(৩) কলাকাষ্ঠাদিরূপেণ পরিণামপ্রদায়িনি | বিশ্বস্যোপরতৌ শক্তে নারায়ণি নমোস্তু তে ||

এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ||

প্রনাম মন্ত্রঃ- সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তিসমন্বি তে | ভয়েভ্যস্ত্রাহি নো দেবি দুর্গে দেবি নমোস্তু তে ||

দশমীপূজাঃ-বিসর্জন ও বিজয়া দশমী কৃত্য;-

অপরাজিতা পূজা সম্পাদনাঃ- অপরাজিতা পূজা দুর্গাপূজার একটি অঙ্গ। দুর্গার অপর নাম অপরাজিতা। তবে এই দেবীর মূর্তি অন্যরকম। ইনি চতুর্ভূজা; হাতে শঙ্খ, চক্র, বর ও অভয়মুদ্রা;গায়ের রং নীল; ত্রিনয়না ও মাথায় চন্দ্রকলা। বিজয়াদশমীর দিন বিসর্জনের পর পূজামণ্ডপের ঈশানকোণে অষ্টদল পদ্ম এঁকে অপরাজিতার লতা রেখে এই দেবীর পূজা করা হয়। হংসনারায়ণ ভট্টাচার্যের মতে, ইনি “…বৈষ্ণবী শক্তি বিষ্ণুমায়া লক্ষ্মী ও শিবশিক্তি শিবানীর মিশ্রণে কল্পিতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code