শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ঘূর্ণিঝড় ‘অশনি’র কারনে সিলেট ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

Coder Boss / ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ মে, ২০২২

Manual4 Ad Code

সিলেট প্রতিনিধিঃ

Manual7 Ad Code

প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ এখনো বাংলাদেশ থেকে এক হাজার কিলোমিটার দূরে রয়েছে। এরই মধ্যে এর অগ্রবর্তী অংশের মেঘে বাংলাদেশে বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার (৯ মে) বিকাল থেকেই সিলেটের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১০ মে) সিলেট অঞ্চলে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তথ্যট জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী।

জানা গেছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি সোমবার দুপুর চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ১০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে- প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্ব্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

Manual1 Ad Code

এদিকে, প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে সিলেটের বিভিন্ন এলাকায় সোমবার বিকাল ৩টা থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এটি আগামীকাল রূপ নিতে পারে ভারি বৃষ্টিতে।

Manual3 Ad Code

সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী সোমবার বিকেল ৬টায় সিলেটভিউ-কে বলেন, ‘অশনি’র প্রভাবে আগামীকাল সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারি (২৩ থেকে ৪৩ মিলিমিটার) বৃষ্টি হতে পারে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code