শিরোনাম
Protestation: সিলেটি ভাষা নিয়ে কটাক্ষের প্রতিবাদ,মন্তব্য প্রত্যাহারের দাবি সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ড আল ইসলাহ’র পবিত্র ঈদে মীলাদুন্নবী সা. অনুষ্ঠান সম্পন্ন সর্বসাধারণের অবগতির জন্য আইনি নোটিশ / গণ-বিজ্ঞপ্তি গোয়াইনঘাটে এতিম ও বিধবার জমি জবরদখল জ্যেষ্ঠ নেতার প্রতি অনুরোধ: আকিকুর রহমান তালুকদার বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরা, গ্রেপ্তার ২ রাজনীতি, সমাজ এবং চিন্তাচর্চার এতটাই অধঃপতন হয়েছে। চলছে মন্দের চর্চা, কারো প্রশংসা করছি না একটি নিখোঁজ সংবাদ হিংসা-বিদ্বেষহীন মানবিক বাংলাদেশ গড়ার সময় এখনি। জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান এর আহব্বান সমপোযোগী
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচঙ্গে বানভাসিদের মাঝে ‘বাসদ’ ও ‘উদীচী’র ত্রাণ বিতরণ।

SATYAJIT DAS / ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২

Manual6 Ad Code

সিলেট নিউজ ডেস্ক:

সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাসদ ও উদীচী শিল্পী গোষ্ঠী। গতকাল মঙ্গলবার (২১ জুন) উপজেলা সদরের বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও ঘরবাড়িতে পাঁচ শতাধিক পরিবারের মধ্যে রান্নাকরা খাবার বিতরণ করেন সংগঠন দু’টির নেতাকর্মীরা।

Manual2 Ad Code

বিতরণকাজে সম্পৃক্ত ছিলেন বাসদ হবিগঞ্জ জেলা ফোরামের সদস্য কমরেড তৌহিদুর রহমান পলাশ,উদীচী বানিয়াচং উপজেলা শাখার সভাপতি রিপন চন্দ্র দাশ,সাধারণ সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণব,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভির রহমান, বানিয়াচং উপজেলা শাখার আহবায়ক মিনহাজুর রহমান তারেক,উদীচীর সম্পাদক মন্ডলীর সদস্য শিক্ষক রুবিনা আক্তার রুবি,হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের গণিত বিভাগের মেধাবী ছাত্র সুব্রত দেব,বানিয়াচং এলআর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র অমিত হাসান, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের ছাত্র হৃদয়, মাহী,মোনায়েম,আরিফুল,আয়েশ,দোহা প্রমুখ।

Manual1 Ad Code

ত্রাণ বিতরণকারীরা জানান,’ তারা নিজেদের সংগঠনের নেতাকর্মীদের অর্থে এসব খাদ্য বিতরণ করেছেন। তাদের একাজ অব্যাহত থাকার পাশাপাশি কারও চিকিৎসার দরকার হলে চিকিৎসার ব্যবস্থাও করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। তারা দেশ-বিদেশের বিত্তবান ও হৃদয়বান মানুষদেরকে নিজ নিজ উদ্যোগে এই দুর্দিনে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান’।

এছাড়া যারা বাসদ এবং উদীচীর ত্রাণ তহবিলে দান করতে আগ্রহী তাদেরকে বাসদ নেতা তৌহিদুর রহমান পলাশের বিকাশ নাম্বার ০১৭৩৭০৭৩৭৯৩, উদীচী বানিয়াচং শাখার সভাপতি রিপন চন্দ্র দাশের নাম্বার ০১৭২০৫৬১১৩১ ও সাধারণ সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণবের নাম্বার ০১৭২০৬৯৪২০৯-এ সহায়তা প্রেরণের অনুরোধ জানিয়েছেন।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

ডেইলি সিলেট নিউজ24/এসডি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code