শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘বিজিবি’র অভিযানে ৫ কোটি ৬০ লক্ষ টাকার মাদক সহ মাদক কারবারি আটক।

Daily Sylhet news / ৫০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

Manual4 Ad Code

সিলেট নিউজ ডেস্ক:
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক পৃথক অভিযানে ৬,৮০,২০,০০০ (ছয় কোটি আশি লক্ষ বিশ হাজার) টাকা মূল্যমানের ১.০৫৫ কেজি ক্রিস্টাল মেথ আইস ১০,০০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ একজন মাদক কারবারীকে আটক করা হয়েছে।

Manual8 Ad Code

গত বুধবার ০৬ জুলাই রাতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১৪ হতে আনুমানিক ৩০০ মিটার উত্তরে অবরাং পোস্টের পার্শ্বে নাফ নদী দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদর এবং হ্নীলা বিওপি’র একটি চোরাচালান বিরোধী টহলদল তাৎক্ষণিকভাবে বর্ণিত এলাকায় গমন করতঃ বেড়ীবাঁধের আঁড় নিয়ে গোপনে কৌশলগত অবস্থান গ্রহণ করে। টহলদল আনুমানিক রাত ০১১৫ ঘটিকায় একজন লোককে একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে মায়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে এসে বেড়ীবাঁধের উপরে অপেক্ষারত ০৩জন লোকের নিকট ০১টি ব্যাগ হস্তান্তর করতঃ ইঞ্জিন চালিত নৌকাটি ঘুরিয়ে দ্রুত মায়ানমারের অভ্যন্তরে চলে যেতে থাকলে বিজিবি টহলদল চোরাকারবারিদের চ্যালেঞ্জ করে খুব দ্রুত তাদের দিকে অগ্রসর হয়।

Manual7 Ad Code

বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই ০২জন চোরাকারবারী রাতের অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হলেও অপর একজন চোরাকারবারী ফোরকান (২৫), পিতা-মৃত মোহাম্মদ আলী, মাতা-, গ্রাম-দরগাপাড়া, পোস্ট-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে ধাওয়া করতঃ আটক করতে সক্ষম হয়। অতঃপর টহলদল আটককৃত চোরাকারবারীর কাছে প্রাপ্ত প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ৫,৫৭,৫০,০০০/- (পাঁচ কোটি সাতান্ন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যমানের ১.০৫৫ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে বেড়ীবাঁধের পাশে রাখা চোরাচালানের কাজে ব্যবহৃত ২,৯৮,০০০/- (দুই লক্ষ আটানব্বই হাজার টাকা) মূল্যমানের ০১টি মোটরসাইকেলও জব্দ করতে সক্ষম হয়।

উল্লেখ্য,আটককৃত ব্যক্তি এবং পলাতক অপর ০২ জন বাংলাদেশী নাগরিকের বিরুদ্ধে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস,ইয়াবা ট্যাবলেট এবং মোটরসাইকেলসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেট নিউজ/এসডি.

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code