শিরোনাম
মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা প্রধানমন্ত্রীর একক নেতৃত্বে, শিক্ষাব্যবস্থা, শতভাগ পরিবর্তন করতে চাই, শিক্ষক- শিক্ষার্থীর ভবিষ্যত চাই ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিবগঞ্জ শাহজালাল উপশহর উপ-পরিষদের সভাপতি মহিবুর রহমান এপল ভাই আর নেই খুলশী থানার এসআই নাসিমকে ঘিরে অভিযোগের বিস্তার ঝাউতলা-ডিজেল কলোনিতে বেড়ে ওঠা, ২০১২ সালে পুলিশে নিয়োগ; বায়েজিদে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, চান্দগাঁওয়ে বাবাকে আটকের পর এক লাখ টাকায় মুক্তির দাবি! দ্বিতীয় পর্ব মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী একটি সরকার ক্ষমতায় আসার পর জনগণের কল‍্যাণের জন্য কাজ করলে জনগণ পাশে থাকে খাদিমুল কুরআন পরিষদ সিলেটের ২৭ সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা (কার্যনির্বাহী পরিষদ) গঠিত সভাপতি আবুল হাসান ফয়সল, সাধারণ সম্পাদক আব্দুল মতিন নবীগঞ্জী কবিতার শিরোনাম আলহাজ্ব মহিউদ্দিন মার্কেট ও মসজিদ নির্মাণ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগরে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ৫ টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

শেখ আবুমুছা / ৫৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

Manual2 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরাঃ

সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনীতে ইউনিয়নের পশ্চিম দূর্গাবাটি সাইক্লোনশ্লেটার সংলগ্ন এলাকায় খোলপেটুয়া নদীর ২০০ ফুট এলাকাজুড়ে উপকুল রক্ষা বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে কমপক্ষে ৫ টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের। পানি বন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। স্থানীয়দের দাবি, পানি উন্নয়ন বোর্ডের শ্যামনগরের ৫ নং পোল্ডারের উক্ত অংশের বাঁধ দীর্ঘদিন ধরে জরাজীর্ন অবস্থায় ছিল।

Manual1 Ad Code

বৃহস্পতিবার রাত ১২ টার দিকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডর দূর্গাবাটিতে আগেই ভাঙন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা পাউবোর এই বেড়িবাঁধের প্রায় ১৫০ থেকে ২০০ ফুট এলাকায় জোয়ারের তোড়ে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফের জোয়ার শুরু হলে আবারও নতুন নতুন এলাকা প্লাবিত হতে থাকে।

Manual7 Ad Code

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দূর্গাবাটির জরাজীর্ন বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দেয়। যা রাতে নদীগর্ভে বিলীন হয়ে কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে যায়। এরপর আজ সকালের জোয়ারের তীব্র স্রোতে লোকালয়ে আবারো হুহু করে পানি প্রবেশ করতে থাকে। এতে বুড়িগোয়ালিনী ইউনিয়নের পশ্চিম পোড়াকাটলা, পূর্ব পোড়াকাটলা, পশ্চিম ও পূর্ব দূর্গাবাটি, আড়পাঙ্গাশিয়া, দাতিনাখালীসহ প্রায় ৫/৬টি গ্রাম নিমিষেই প্লাবিত হয়ে যায়। এছাড়া হাজার হাজার বিঘা মৎস্য ঘেরে লোনা পানিতে একাকার হয়ে যায়। ইতিমধ্যে পানি বন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার।

Manual3 Ad Code

বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম জানান, স্থানীয়রা স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে রিং বাঁধ নির্মানের কাজ সকালে শুরু করা হয়েছিল। তবে দুপুরের জোয়ারে কাজ বন্ধ রাখতে হয়েছে। জোয়ার নামতে নামতে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যায় কাজ করা কঠিন হবে। তিনি অভিযোগ করেন পাশের খোলপেটুয়ানদী থেকে অবৈধভাবে প্রভাবশালীরা বালু উত্তোলন করায় চর দেবে যেয়ে পাশর্^বর্তী অংশের বাঁধে ভাঙন লেগেছে।

পানি উন্নয়ন বোর্ডের শ্যামনগর অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন জানান, খোলপেটুয়া নদীর চর দেবে যাওয়ার কারণে প্রায় ১৫০ থেকে ১৬০ ফুট বেঁড়িবাধ ধ্বসে পড়েছে। সকাল থেকে বাঁশ দিয়ে পাইলিংয়ের কাজ শুরু হয়েছিল। তবে জোয়ার আসায় কাজ বন্ধ রাখতে হয়েছে। পুরো দিনই জোয়ার থাকায় কাজ করার সুযোগ থাকছেনা। রিংবাঁধ নির্মাণের জন্য ১৫ হাজার জিওব্যাগ ও ১লাখ সিনথেটিক ব্যাগ প্রস্তুত রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code