শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফেঞ্চুগঞ্জে আশা ম্যানেজার খুন।

সত্যজিৎ দাস / ৬৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি ও কুশিয়ারা নদীর তীরে অবস্থিত সিলেট জেলার অন্তর্গত সার কারখানার জন্য খ্যাত ফেঞ্চুগঞ্জ। এবার সেই ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ে ঘটে গেলো নির্মম হত্যাকান্ড।

রোববার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের পুরান বাজারের নিজামপুরে আশা এনজিও’র অফিস কক্ষে একই প্রতিষ্ঠানের পিয়ন ফজল মিয়া’র হাতে খুন হন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো: আবুল কাশেম (৪৮)।

নিহত আবুল কাশেম হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা। তিনি আশা এনজিও এর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে ফেঞ্চুগঞ্জে কর্মরত ছিলেন।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফুর রহমান বলেন,এই অফিসের বাবুর্চি মো. ফজল মিয়া দা দিয়ে কুপিয়ে আবুল কাশেমকে হত্যা করে। ফজল মিয়ার বাড়ি সিলেটের জকিগঞ্জে।
তিনি বলেন,অফিস চলাকালীন সময়ে অফিসের মধ্যে দা দিয়ে কাশেমকে মাথায় ও মুখে এলোপাতাড়ি ভাবে কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে অফিস হতে পালিয়ে যায় ফজল। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Manual1 Ad Code

কি কারণে আবুল কাশেমকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তবে পিবিআই তদন্ত করছে ও হত্যাকারী ফজল মিয়াকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়,অফিসে কাজ করার সময় অফিসের পিয়ন ও বাবুর্চি ফজল তাকে হত্যা করেছে। এ সময় অফিসের অন্য সহকর্মীরা মাঠে কর্মরত ছিলেন। ঘটনার পরপরই অভিযুক্ত পিয়ন ফজল পালিয়ে যায়।

নিহত আবুল কাশেমের স্ত্রী জানান,’ তিনি তাঁর স্বামী ও ফজলের উচ্চস্বরে কথা কাটাকাটির শব্দ শুনে অফিসে এসে দেখেন আবুল কাশেম রক্তাক্ত হয়ে মেঝেতে পড়ে আছেন এবং তিনি মৃত। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাফায়েত হোসেন ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code