শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ঘাটাইলে বউ চলে যাওয়ায় ঘটককে কুপিয়ে মারলো যুবক

মোঃ মশিউর রহমান / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

Manual1 Ad Code

সিনিয়র রিপোর্টারঃ

Manual8 Ad Code

টাংগাইল জেলার ঘাটাইল উপজেলায় বউ চলে যাওয়ায় ঘটককে কুপিয়ে হত্যা করলো যুবক। ২২ সেপ্টেম্বর, ২০২২ ইং তারিখ বৃহস্পতিবার বিকেল ০৪ঃ০০টার দিকে এ ঘটনা ঘটে। তথ্যসূত্রে জানা যায়ঃ টাংগাইলের ঘাটাইল উপজেলাধীন দিঘর ইউনিয়নের মানাজী (মাইদারচালা) নামক গ্রামে বউ চলে যাওয়ায় ঘটক মোঃ আব্দুল জলিল(৬৫)কে আনারস কাটা বাগি দিয়ে কুপিয়ে মারলো একই গ্রামের শহিদুলের ছেলে আলমাস(২৫)। নিহতের ভাগ্নে আব্দুল বাছেদ এই পত্রিকাকে জানায়, সে(আলমাস) স্থানীয় একটি করাতকলে কাজ করতো। এর আগেও আরো তিনটি বিয়ে করেছিলেন, কিন্তু সেই বিয়েও টিকেনি তার। এরপর আমার মামা আব্দুল জলিল মধ্যস্থতা করে ২০১৯ সালে রসুলপুর ইউনিয়নের পেঁচার আটা গ্রামের আলমাসকে বিয়ে করিয়ে আনে। সেই ঘরে একটি কন্যা সন্তানও আছে। সেটাও ২০২১ সালে ছাড়াছাড়ি হয়ে যায়। এই নিয়ে তার(আলমাস) মনে চাপা ক্ষোভ বিরাজ করে। সেই ক্ষোভ থেকেই যখন মামা দুপুরে নামাজ শেষ করে তার(আলমাস) দাদি আয়াতন বেগমের ঘরে পান খেতে বসলে আলমাস ঘরে ঢুকে বউ এনে দেয়ার কথা বলে কথা কাটাকাটি শুরু করে। পরবর্তীতে রাগের বশে ঘরে থাকা আনারস কাটার ধারালো বাগি দিয়ে এলোপাথারি গলা ও মাথায় কোপ মারে। এতে ঘটনাস্থলেই তার(ঘটক) মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাংগাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে, মামলা প্রক্রিয়াধীন ও আসামিকেও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান, ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মোঃ আজহারুল ইসলাম (পি.পি.এম.)।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code