শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে রেল লাইনের পাশ থেকে এসএসসি পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

রিপন মিয়া / ৩৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২

Manual1 Ad Code

 মৌলভীবাজার প্রতিনিধিঃ

Manual1 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেল লাইনের পাশ থেকে এসএসসি পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual7 Ad Code

বুধবার (১০ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের শাহীবাগ এলাকার রেল লাইনের পাশ থেকে স্থানীয় ফায়ার সার্ভিস গুরুতর আহত অবস্থায় এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর নাম ফাহাদ রহমান (১৮)। সে উপজেলার পশ্চিম ভাড়াউড়া গ্রামের বাসিন্দা। শ্রীমঙ্গল সাব-রেজিষ্টার অফিসের মোহরী হাজী ফজলুর রহমান ফজলুর বড় ছেলে। ফাহাদ চলতি বছরে শহরের শাহ মোস্তফা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। আজ ছিল তার প্র্যাকটিকেল পরীক্ষা।
নিহতের পারিবারিক সূত্র জানায়, গতকাল রাতে পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে ফাহাদ তার কক্ষে ঘুমিয়ে পড়ে। ভোরের কোন এক সময় পরিবারের কাউকে কিছু না বলে বাসা থেকে বেড়িয়ে যায়।
সকাল আনুমানিক ৭টার দিকে শ্রীমঙ্গল রেল স্টেশনের কি.মি ২৮৭/৭ সেকশনের রেল লাইনের পাশে মুমুর্ষু অবস্থায় ফাহাদকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী ৯৯৯-এ কল করেন। পরে খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত ফাহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু তাহের জানান, এলাকার জনি আলম নামের এক ব্যক্তি ঘটনার খবর ৯৯৯ নম্বরে ফোন করে জানালে সেখান থেকে ফায়ার সার্ভিসকে ফোন করে জানানো হয়। খবর পাবার সাথে-সাথেই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে ফাহাদকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, অবস্থার প্রেক্ষিতে এবং এলাকাবাসীর বক্তব্যে ধারণা করা হচ্ছে এটি একটি দুর্ঘটনা। তবে আরো অধিক নিশ্চিত হবার জন্য মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে প্রকৃত তথ্য নিশ্চিত হওয়া যাবে।
এদিকে কৃতি শিক্ষার্থী ফাহাদ রহমানের মৃত্যুর খবরে পুরো শ্রীমঙ্গলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর শহরে প্রচারিত হবার পরপরই হাজার-হাজার মানুষ হাসপাতালে ভিড় করেন। এ সময় তার পরিবারের আহাজারিতে হাসপাতাল এলাকার পরিবেশ ভাড়ি হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code