শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজনগরে নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের বিদায়ী সংবর্ধনা।

SATYAJIT DAS / ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual3 Ad Code

সিলেটের মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের বদলী ও পদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনার আয়োজন করে রাজনগর উপজেলা পরিষদ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা চেয়ারম্যান শাহজাহান খানের সার্বিক তত্ত্বাবধানে মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তীর সভাপতিত্বে, টেংরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ টিপু খানের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার,উপজেলা শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, রাজনগর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাহানারা রুবি,মাওলানা মুফজ্জল হোসেন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ,টেংরা শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ, জেলা পরিষদ সদস্য জিয়াউর রহমান,উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যান দিগেন্দ্র নাথ সরকার চঞ্চল,রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী,পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম (ছানা),সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, রাজনগর প্রেসক্লাবের সহ-সভাপতি শংকর দুলাল দেব, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান,উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান,রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খান প্রমুখ।

Manual3 Ad Code

প্রিয়াংকা পাল দীর্ঘ আড়াই বছর ধরে রাজনগর উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি পদোন্নতি নিয়ে হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে অতিসত্বর দায়িত্ব গ্রহণ করবেন এবং এদিকে একইসাথে রাজনগর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা আক্তার মিতা’কে ফুল দিয়ে বরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code