শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দোয়ারাবাজারে বড় ভাইয়ের সাবলের আঘাতে ছোট ভাই নিহত

মুহাম্মদ মামুন মুন্সি / ৩৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

Manual3 Ad Code

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

Manual7 Ad Code

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কাঠালবাড়ি গ্রামে পারিবারিক জমি নিয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের লোহার সাবলের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৩ জন। নিহত হিরন মিয়া (৪২)। সে দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের সুরুজ আলীর ছেলে।

Manual5 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানান, দোয়ারাবাজার উপজেলার কাঠালবাড়ির গ্রামের সুরুজ আলীর ৩ ছেলের মধ্যে পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরে তাদের মেজো ভাই নূর মোহাম্মদ মিল্টন মাছ ধরতে ছিলেন এসময় বড় ভাই রিপন মিয়া ও তার স্ত্রী রোকসানা বেগম বাধা দিলে ৩ ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এসময় ছোট ভাই হিরন মিয়া তার বড় ভাইর স্ত্রী রোকসানা বেগমকে কাঠ দিয়ে মাথায় বাড়ি মারলে মাথা ফেটে যায়।

পরে ৩ ভাই ও তাদের স্ত্রীরা সংঘর্ষে জড়ান। এসময় বড় ভাই রিপন মিয়া লোহার সাবল দিয়ে ছোট ভাই হিরন মিয়ার পেটে ঘা দিয়ে গুরুতর আহত হয়ে মাঠিতে পড়ে যান। পরে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলো শুক্রবার রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হিরন মিয়ার মৃত্যু হয়। এসময় আহত হন আরও ৩ জন।

Manual3 Ad Code

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক ঝামেলা নিয়েই তাদের ভাই ভাবীদের মধ্যে সংঘর্ষ হয়, এসময় বড় ভাই লোহার সাবল দিয়ে ছোট ভাই হিরন মিয়াকে পেটে আঘাত করলে সে গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকীরাও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code