শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দুই দিনের সফরে সিলেটে আসছেন মন্ত্রী ইমরান ‍আহমেদ

Coder Boss / ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

Manual7 Ad Code

দুইদিনের সরকারি সফরে সিলেট আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট ৪ আসন ( জৈন্তাপুর, গোয়াইনঘাট, কম্পানিগঞ্জ)  থেকে নির্বাচিত সংসদ সদস্য ইমরান আহমেদ।

Manual7 Ad Code

আজ ১লা ডিসেম্বর ( বৃহস্পতিবার)   মন্ত্রীর একান্ত সচিব আহমেদ কবির স্বাক্ষরিত এক সফরসূচিতে তা জানানো হয়। আগামীকাল ২রা ডিসেম্বর  ( শুক্রবার)   বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে BS533 ফ্লাইট যোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবেন। এরপর নিজ নির্বাচনী উপজেলা জৈন্তাপুরের উদ্দেশ্যে যাত্রা করে বিকেল ৩ ঘটিকার ১নং নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জৈন্তাপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান   করবেন।এসময় জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও নিজপাট ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের তৃণমূল নেতৃবৃন্দরা বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন। সভা শেষে মন্ত্রী মহোদয় শ্রীপুরস্থ নিজ বাসভবনে রাত্রিযাপন শেষে পরের দিন ৩রা ডিসেম্বর (শনিবার) দুপুর ২ ঘটিকার সময় ৪ নং দরবস্ত ইউনিয়নের উদ্দেশ্যে যাত্রা করবেন।বেলা ৩ ঘটিকার সময় দরবস্ত ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত পাকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বর্ধিত সভা শেষে রাতে রাজধানী ঢাকার উদ্দেশ্যে সিলেট  ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হতে BS538 ফ্লাইটে সিলেট ত্যাগ করবেন।  মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে সঙ্গে থাকবেন  তার ব্যাক্তিগত কর্মকর্তা মো সাইফুল ইসলাম।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code