শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কিশোরগঞ্জে আমিরুল হক হত্যা মামলায় ১ জনের ফাঁসি ৬ জনের যাবজ্জীবন

Coder Boss / ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধিঃ

Manual1 Ad Code

কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষক আমিরুল হক হত্যা মামলায় আদালত ১ জনের ফাঁসি ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এছাড়াও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডেরও রায় দেয় আদালত।

মঙ্গলবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামি ছাড়া বাকিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, কুদ্দুস মিয়া (৫২)। ৬ জন যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন, কুদ্দুস মিয়ার বড় দুই ভাই আবুল কালাম (৬২) ও ধলু মিয়া (৫৭), ধলু মিয়ার ছেলে ফুকন মিয়া (৩২), একই এলাকার মুকুল মিয়া (৫৫) ও তার ছেলে নিকুল মিয়া (৩৫), সোনাহর (৫৭)।

Manual4 Ad Code

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৫ সালের ১০ অক্টোবর রাতে জেলার বাজিতপুর উপজেলার পশ্চিম কুতুবপুরের নিজ বাড়িতে কৃষক আমিরুল হককে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যায় আসামিরা। এ ঘটনার পরদিন ১১ অক্টোবর কৃষক আমিরুল হকের বড় ছেলে মো. শরীফ মিয়া বাদী হয়ে সাতজনকে আসামি করে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৬ সালে ১ মার্চ কিশোরগঞ্জ সিআইডির পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম খান সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে ও আইনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন আদালত।

মামলাটির পরিচালনার দায়িত্বে ছিলেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (ভারপ্রাপ্ত) আইনজীবী আবু সাঈদ ইমাম এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী আহসান হাবীব সজীব।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code