শিরোনাম
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই”
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দোয়ারাবাজারে কৃষি জমির মাটি বিক্রি, এক ব্যক্তিকে অর্থদণ্ড

মুহাম্মদ মামুন মুন্সি / ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

Manual1 Ad Code

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

Manual6 Ad Code

সুনামগঞ্জের দোয়ারাবাজারে কৃষি জমির উপরিভাগের মাটি বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Manual2 Ad Code

দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ জানান, শনিবার বিকালে উপজেলা বোগলাবাজারে এ অভিযান চালানো হয়। অর্থ দণ্ডপ্রাপ্ত হলেন বোগলাবাজার ইউনিয়ন কাঠাল বাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে আলী আশরাফ।

ফয়সাল আহমদ বলেন, কৃষি জমির উপরিভাগের মাটি [টপ সয়েল] উর্বরাংশ কেটে গাড়ি ভর্তি করে বিক্রি করার খবর পায় প্রশাসন। এ সময় ঘটনাস্থলে পৌঁছলে জড়িতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় মাটি বহনের কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক।

“স্থানীয়দের সঙ্গে কথা বলে মাটি কাটার সাথে জড়িত লোকজনকে শনাক্ত করা হয়। পরে মাটি কাটার সাথে সম্পৃক্তরা ঘটনাস্থলে উপস্থিত হলে সংশ্লিষ্ট আইনে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual1 Ad Code

ফয়সাল আহমদ আরো বলেন, কৃষি জমি খনন করে মাটি বিক্রি করায় ২০১০ সালে প্রণীত ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫ ধারা’ মতে আইনের লংঘন হয়েছে। আইনে ‘কৃষি জমির উপরের স্তর অর্থাৎ উর্বরাংশ অনুমতি ব্যতিরেকে খনন ও বিক্রয় নিষিদ্ধ রয়েছে। ঘটনাস্থলে জরিমানা আদায় করায় ভবিষ্যতে আইন মানতে সতর্কতা জারি করা হয়েছে বলে জানান তিনি।

অন্য দিগে উপজেলার সুরমা, লাক্ষীপুর, বাংলাবাজার, নরসিংপুর,পান্ডারগাঁও, মান্না’রগাওঁ, দোহালিয়া, ইউনিয়নের বিভিন্ন হাওরে কৃষি জমির উপরিভাগের
মাঠি বিক্রির চিত্র দেখাগেছে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code