শিরোনাম
সবার আগে বাংলাদেশ : এই শ্লোগান নিয়ে বিএনপি আজকে ক্ষমতায়, শক্ত অবস্থানে তারেক রহমান ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আগুনে পুড়লো ৫টি দোকানে গোদাম ঘর, প্রায় কোটি টাকার ক্ষতি

রনি মিয়া / ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

Manual6 Ad Code

 জগন্নাথপুর প্রতিনিধিঃ

Manual1 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রাণকেন্দ্র পৌর পয়েন্টএ টিএনটি রোডে মিক্সফোড এর পিছনে থাকা প্রায় পাঁচটি দোকানে গোদাম সহ আশে পাশে দোকানে আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সহ স্থানীয় বাজার ব্যবসায়ী প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন এর মধ্যে প্রায় কোটি টাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

Manual7 Ad Code

স্থানীয় জানান, বুধবার (১৫ ফেব্রুয়ারী) ১১টা ৩০ মিনিটের সময় জয় গোপালের লেপ তোষক গোদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে ধিরে ধিরে পাশে থাকা প্রদীব দেবের তৈলের গোদাম, রাজু ইলেকট্রনিক এর গোদাম, রিয়া ট্রেডার্সের গোদাম, ওষুধের দোকান সহ আশে পাশের কয়েকটি দোকান ও গুদাম পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে জগন্নাথপুরের ফায়ার সার্ভিসেস সদস্যারা ঘটনাস্থলে এসে স্থানীয় ব্যবসায়ীদের সাথে নিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।

খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিদুর ইসলাম, থানার অফিসার ইনজার্চ মো. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা মধু সূধন ধর, উপজেলা বিদুৎ অফিসের উপ-প্রকৌশলী আবুল আজাদ পাভেল সহ আরো অনেক প্রশাসনের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Manual4 Ad Code

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জগন্নাথপুর বাজারে ৫টি গোদাম পুড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ঘটনা শুরুতে পুলিশ সহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পুড়ে দোকানগুলো টিনের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

Manual5 Ad Code

সুনামগঞ্জ জেলার ফার্য়ার সার্ভিস উপ-পরিচারক তারেক আহমেদ ভুঁইয়া বলেন, আমরা আগুন লাগার সাথে সাথে প্রথমে একটি ইউনিট কাজ করে পরে আরো দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তিনি জানিয়েছে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code