শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে শিশু হামিমা বাঁচতে চায়

জামরুল রেজা / ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

Manual4 Ad Code

ছাতক প্রতিনিধি:

ছাতক পৌর শহরের চরেরবন্দ এলাকার বাসিন্দা দিনমজুর মইনুল হক ও গৃহিনী রুফিয়া বেগমের কন্যা দেড় বছর বয়সী হামিমা বেগম জটিল রোগে আক্রান্ত। জন্ম থেকেই তার শারীরিক অবস্থা খারাপ। ডাক্তারী পরিক্ষায় তার হার্ডে ছিদ্র ধরা পড়েছে।

Manual7 Ad Code

সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার মোহাম্মদ সাহাব উদ্দিন ও ঢাকাস্থ ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের নবজাতক, শিশু ও স্টাকচারাল ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং ইনটেন্সিভিস্ট ব্রিগ্রে. জেনা. প্রফেসর নুরুন নাহার ফাতেমা (অবঃ) এর তত্তাবধানে চিকিৎসাধীন।

ডাক্তাররা হামিমা বেগমের দ্রুত অপারেশনের প্রয়োজন বলে পরামর্শ দিয়েছেন। এতে অসহায় হয়ে পড়েছেন হামিমা বেগমের মা- বাবা। দিন মজুর বাবার পক্ষে তার চিকিৎসার ব্যয়ভার চালিয়ে যাওয়া সম্ভব নয়। হামিমার অপারেশনের জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন।

Manual2 Ad Code

মেয়েকে বাঁচাতে দিশেহারা মা-বাবা ঘুরছেন মানুষের দ্বারে-দ্বারে। সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন সমাজের বিত্তবানদের কাছে। সকলের কাছে অর্থ সাহায্য কামনা করছেন। আশা করছেন বিত্তবানদের সহযোগিতায় তারা মেয়ের চিকিৎসা ও অপারেশন সেরে নিতে পারবেন।

Manual1 Ad Code

কাজেই এ মানবিক আবেদনে সাড়া দিয়ে আমরা সবাই এগিয়ে আসি। আমাদের অল্প-অল্প সহযোগিতায় হয়তো একটি নিরপরাধ শিশু সুস্থতা লাভ করতে পারবে।

Manual1 Ad Code

সহযোগিতার জন্য শিশুটির বাবার বিকাশ নাম্বার দেয়া আছে। দয়াবানরা উক্ত বিকাশ নাম্বারে আর্থিক সাহায্য পাঠাতে পারবেন। বিকাশঃ ০১৭৮২-৩৬৪২৯২ (মইনুল হক)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code