শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুরে হত্যার দায়ে একজনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন- নিহতের পরিবারের, সন্তুষ্টি প্রকাশ

Coder Boss / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩

Manual2 Ad Code

নিউজ ডেস্ক :সিলেটের জৈন্তাপুর উপজেলার ইউনুস আলী (৩৫) নামক এক ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনকে ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। ৯ মার্চবৃহস্পতিবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহাদাৎ হোসেন প্রামাণিক এই রায় ঘোষণা করেন।

Manual1 Ad Code

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম কয়েছ আহমদ। তিনি জৈন্তাপুর উপজেলার উপর শ্যামপুর গ্রামের কুতুব আলীর ছেলে। কয়েছ ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের ফয়জুর করিমের ছেলে রাসেল আহমদ, একই গ্রামের লাল মিয়ার ছেলে জুয়েল আহমদ ও শ্যামপুর গ্রামের মাহমুদ আলী হুরু মিয়ার ছেলে বিলাল আহমদ বেলাল।

Manual2 Ad Code

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৯ ডিসেম্বর জৈন্তাপুরের হরিপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে ও হরিপুর বাজারের ব্যবসায়ী ইউনুস আলী তার প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন।পরদিন পুলিশ হরিপুর গ্রামের জুয়েল আহমদ (২২), লামাশামপুর গ্রামের রাসেল আহমদ (২৫), বেলাল আহমদ (২২), কয়েছ আহমদ (২৬) সনামের চার যুবককে আটক করে পুলিশ। এদের মধ্যে জুয়েল কলেজছাত্র ও বাকি তিনজন পেশায় গাড়িচালক। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের দুইদিন পর পাহাড়ের চূড়ার গর্ত থেকে ইউনুসের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে জৈন্তাপুর থানায় এজাহারনামীয় ৫ জনসহ আরো অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।

Manual4 Ad Code

এদিকে রায় ঘোষণার পর সংবাদমাধ্যমের কাছে সন্তুষ্টি প্রকাশ করেন নিহতের বড় ভাই ইলিয়াস আলী।

তিনি বলেন, ‘রায়ে আমি সন্তুষ্ট। তবে রায়টি যেন উচ্চ আদালতে বহাল থাকে। একই সঙ্গে দ্রুত কার্যকর হয়। রায় কার্যকর হলে আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে।’

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code