শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুবর্ণচরে জমি সংক্রান্ত বিরোধের জের, বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন!

সিলেট নিউজ ডেস্ক / ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

Manual7 Ad Code

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

নোয়াখালী সুবর্ণচরে একটি মৎস খামারে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।শনিবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের ৭নং ওয়ার্ড দক্ষিণ চরক্লার্ক গ্রামে (শান্তি মার্কেট)এলাকায় আসাদুল হকের পুত্র আব্দুল আলিমের মৎস খামারে এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

বিষ প্রয়োগের ফলে প্রজেক্টের প্রায় লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠেছে।

ক্ষতিগ্রস্ত আব্দুল আলিম বলেন, প্রায় দেড় একর জায়গার উপর দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছি।

Manual2 Ad Code

এবার খামারে ব্রিগেড, তেলাপিয়া, সিলভার কার্প,রুই,কাতলসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি।

কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।

Manual1 Ad Code

শনিবার রাত ৯টাই মোটরসাইকেল যোগে একই ইনিয়নের ৬নং ওয়ার্ড কেরামতপুর এলাকার মৃত আবুল খায়েরের পুত্র আমির রসুল(৪৫) ও চরক্লার্ক গ্রামের লেদনের পুত্র ভুট্টুকে আমার খামারের আশপাশে ঘোরাঘুরি করতে দেখেছি, এর কিছুক্ষণ পরেই আমার মৎস খামারের মাছ মরে ভেসে উঠেছে,সকালে খামারের পাড়ে একটি বিষের বোতল পড়ে থাকতে দেখি।খামারে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এ ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে আমির রসুল বলেন, আব্দুল আলিমের মাছ নিধনের বিষয় আমি কিছুই জানিনা, আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে।

সুবর্ণচর উপজেলা মৎস কর্মকর্তা খোরশেদ আলম জানান, বিষ প্রয়োগে মাছ নিধনের বিষয়টি শুনেছি, ক্ষতিগ্রস্তকে আইনি সহযোগিতা নিতে পরামর্শ দিয়েছি।

Manual6 Ad Code

চরজব্বর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস বলেন, মাছ নিধনের বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code