শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে ভারতীয় মদ সহ ৩ কারবারি আটক

Coder Boss / ৩৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

Manual2 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি:

Manual8 Ad Code

কিশোরগঞ্জের তাড়াইলে ৯টি বিদেশি মদের বোতল সহ ৩জন মাদক কারবারিকে আটক করেছে তাড়াইল থানা পুলিশ।
বুধবার (১৯ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। ধৃত তিন মাদক কারবারি হলো, তাড়াইল সদর বাজারের এলএসডি রোডের ওমর সিদ্দিকের ছেলে হৃদয় মিয়া (২২), হাদিস মিয়ার ছেলে পিয়েল হাসান রকি (১৯) এবং বরুহা গ্রামের মৃত নুর মোহাম্মাদের ছেলে এরশাদ মিয়া (৩৭)।

তাড়াইল থানার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (১৮জুলাই) বিকাল ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার দামিহা ইউনিয়নের বটতলা মোড়ে মাদক বিক্রির সময় ৩বোতল বিদেশি মদ সহ হৃদয় ও পিয়েল’কে হাতেনাতে গ্রেফতার করে থানা পুলিশ। পরে তাদের দেয়া তথ্য মতে একই দিন বেলা সাড়ে ৪টার দিকে তাড়াইল সদর বাজারের পুরাতন ডাকবাংলো রোডের ট্রলারঘাট এলাকা থেকে ৬টি বিদেশি মদের বোতল সহ এরশাদ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসা হয়। প্রতিটি বোতলের গায়ে খোদাই করে লিখা ভারতের তৈরি হুইস্কি। যার আনুমানিক মূল্য ৩১হাজার টাকা।

অভিযানে নেতৃত্ব দেন তাড়াইল থানার এসআই গোলাম কবীর বিশ্বাস। সাথে ছিলেন এসআই কাজী রবিউল হক সোহেল, এএসআই অরুন কৃষ্ণ দাস, এএসআই আলী হোসেন সহ সঙ্গীয় পুলিশ সদস্য।

Manual3 Ad Code

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমাদের কাছে তথ্য ছিলো দীর্ঘদিন যাবৎ কতিপয় মাদক কারবারি গোপনে বিদেশি মদের ব্যাবসা করে আসছিল। গোপন সূত্রে ৩জনকে মদসহ আটক করা হয়েছে। আটককৃত ৩ জনকেই বুধবার (১৯জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code