শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় আদালতের আদেশ অবমাননা করে বিল্ডিং এর কাজ চালিয়ে যাচ্ছে মনিরুজ্জামান

সিলেট নিউজ ডেস্ক / ৩৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

Manual4 Ad Code

জাকির হোসেন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় নিয়ম বহির্ভূতভাবে বিল্ডিং নির্মাণ করার অভিযোগে উপজেলার ইলুহার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাজার সংলগ্ন মলুহার গ্রামের ত্যু আব্দুল লতিফ’র ছেলে মনিরুজ্জামান ইমারত নির্মাণের কোন প্রকার আইন না মেনে তার একতলা ফাউন্ডেশনের বিল্ডিংয়ের ওপরে প্রথমে দ্বীতল ও পরে তৃতীয়তলা ভবন নির্মাণ করছেন।

এমন অভিযোগ এনে ওই বিল্ডিং লাগোয়া অন্য বসতীদের মধ্যে আক্তারুজ্জান নামের এক ব্যক্তি বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ হয়েছে এইমর্মে প্রথম ইলুহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলামের বরাবরে একটি লিখিত অভিযোগ করেন। পরে চেয়ারম্যান তার কাছে করা অভিযোগের বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহি কর্মকর্তার বরাবরে জানান।

Manual1 Ad Code

ইউএনও অভিযোগ পেয়ে চলতি বছরের ২৭ মার্চ বানারীপাড়া উপজেলা এলজিইডির সহকারি প্রকৌশলী হুমায়ুন কবিরকে বিষয়টি সরজমিনে তদন্ত করার নির্দেশ দেন। তিনি তদন্ত করে প্রতিবেদন নির্বাহি কর্মকর্তার কাছে দাখিল করেন। তিনি (ইউেনও) দাখিলকৃত প্রতিবেদন পেয়ে বির্ডিংয়ের মালিক মনিরুজ্জানকে লিখিতভাবে এই আদেশ দেন যে, উন্নয়ন কর্তৃপক্ষ সমূহের আওতা বহির্ভূত উপজেলা ও ইউনিয়ন পরিষদের অধিক্ষেত্রাধীন নকশা বহির্ভূত ও অনুমোদন বিহীন নির্মাণ কাজ শুরু করলে একজন জনৈক্য ব্যক্তি (আক্তারুজ্জান)

Manual8 Ad Code

অভিযোগের প্রেক্ষিতে বিধি বহির্ভূতভাবে নির্মাণ কাজ চালাচ্ছেন এবং ড্রয়িং’র ডিজাইন বাদ দিয়ে ও মাটি পরীক্ষার কাগজপত্র হাতে পাওয়ার আগেই এক এবং দ্বীতিয়তলা নির্মাণ ও তৃতীয়তলার কলাম, সিঁড়ি ও বীমসহ অন্য কাজের সাথে সরবরাহকৃত ড্রয়িং’র কোন মিল নেই। এছাড়াও কাজের মান নিম্ন মানের হওয়ায় যেকোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে এবং এটা ইমারত আইন অনুযায়ী ১৯৫২ এর ২ এবং ৩ ধারার সুস্টষ্ট লঙ্ঘন করা হয়েছে। এমতাবস্থায় ভবনটি অপসারণ করার অনুরোধ করা হয়। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

পরে মনিরুজ্জান বাদী হয়ে চলতি বছরের ১১ এপ্রিল মোকাম বরিশালের বিজ্ঞ বানারীপাড়া সহকারি জজ আদালতে, বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরীন তন্বী, এলজিইডির সহকারি প্রকৌশলী মো. হুমায়ুন কবির, ইলুহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ও পরিষদের সচিব বিনয় ভূষণ সরকারকে বিবাদী করে একটি মামলা দায়ের করেণ। যাতে করে তার নির্মাণাধীন ভবন অপসারণ করতে না পারে এবং তার চলমান কাজ স্থিতি অবস্থায় থাকে। আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীদের ১৪ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

১৪ কার্যদিবসের পরে বিবাদীরা তাদের বিরুদ্ধে করা মামলার লিখিত জবাব দেন। পরে আদালত আগামী ৩১ জুলাই মামলার শুনানীর দিন ধার্য করেণ।

Manual6 Ad Code

এদিকে মো. মনিরুজ্জান নিজেই আদালতে নির্মাণ কাজ স্থিতি অবস্থার নিষেধাজ্ঞা চান, তবে মামলার শুনানী বা রায় হবার আগেই স্থানীয়ভাবে জানা যায় তিনি তার বিল্ডিং’র কাজ করাচ্ছেন।

এ বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরীন তন্বীর কাছে জানতে চাইলেে, তিনি বিষয়টি ইলুহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলামের কাছ থেকে জেনে নিতে বলেন। চেয়ারম্যান জানান, মনিরুজ্জান বাংলাদেশের ইমারত নির্মাণ আইনের প্রচলিত কোন আইনই মানতে চাচ্ছেন না।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code