শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বম্ভরপুরে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ

সিলেট নিউজ ডেস্ক / ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

Manual5 Ad Code

তাহিরপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাফওয়ান আহমেদ (৮)কে বেত্রাঘাত করে শারীরিক নির্যাতনে আহত করার অভিযোগ উঠেছে ওই স্কুলের প্রধান শিক্ষক ছায়েদুর রহমানের বিরুদ্ধে।

এনিয়ে গত ২৬ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে বেত্রাঘাতের চিহ্নসহ ওই আহত ছাত্রের একটি ছবি ছাত্র সাফওয়ান আহমেদের পিতা Md.Abu Siddik তার ফেইবুক আইডিতে পোস্ট করে আবেগঘন স্ট্যাটাস দেয়ার পর তা মুহুর্তেই ভাইরাল হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেসহ পুরো উপজেলা জুড়ে চলে বিভিন্ন মন্তব্য ও আলোচনা আর সমালোচনার ঝড়।

Manual4 Ad Code

ঘটনাটি ঘটেছে গত বুধবার (২৬ জুলাই) উপজেলার ধনপুর ইউনিয়নের ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে আহত শিক্ষার্থী সাফওয়ান আহমেদকে তার পরিবারের লোকজন ওই দিন দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।

Manual3 Ad Code

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত শিক্ষারর্থী চিকিৎসা নিয়েছে। ওই শিক্ষার্থীর পিঠে বেশ কয়েকটি বেত্রাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

গত কয়েকদিন Md. Abu Siddik নামের একটি আইডিতে এক আবেগঘন ষ্ট্যাটাস “”কলিজার টুকরা সন্তান যখন স্কুলে গিয়ে শিক্ষক কর্তৃক নির্যাতিত হয়, তাহলে তাদেরকে আর কার হাতে মানুষ করাবো? এরপর থেকে ওই স্ট্যাটাসে অসংখ্য মন্তব্য ও সমালোচনার ঝড় উঠে। স্ট্যাটাসটি ফেইবুকে দুইদিন থাকার পর গতকাল শুক্রবার রাতে স্থানীয় প্রভাবশালীদের চাপের মধ্যে পরে স্ট্যাটাসটি রিমুভ করে দেন শিক্ষার্থীর সাফওয়ান আহমেদদের পিতা।

অনান্য শিক্ষার্থীরা নাম না বলা শর্তে বলে, ঐ শিক্ষক প্রায় সময় আমাদের সাথে খারাপ আচরণ করেন। বেশির ভাগ সময় স্যার স্কুলে দেরীতে আসেন।

Manual1 Ad Code

ছাত্রের বাবা বলেন, মোঃ আবু ছিদ্দিক মুহিম বলেন, স্কুলের অন্য ছাত্ররা দুষ্টুমি করায় ওই ছাত্রদের সহ আমার ছেলেকে কোন কারণ ছাড়াই প্রধান শিক্ষক বেত্রাঘাত করে পিছিয়ে আহত করে। পরে কাল রাতে এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আমার কাছে এসে এরকম ভুল আর হবে মর্মে প্রধান শিক্ষক বিষয়টি মিমাংসা করেন।

আহত শিক্ষার্থীর জানায়, বুধবার (২৬ জুলাই) ওইদিন অন্য ছাত্ররা দুষ্টামি করেছে, কিন্তু আমি দুষ্টুমি না করলেও ক্ষিপ্ত হয়ে শিক্ষক (স্যার) ছায়েদুর রহমান আমাকে বেধড়ক পিটিয়ে আহত করেন।

Manual4 Ad Code

এ ব্যাপারে জানতে অভিযুক্ত স্কুল প্রধান শিক্ষক ছায়েদুর রহমানের সঙ্গে মোবাইলফোনে কথা হলে তিনি জানান, ভাই আমি সঠিক সময়েই স্কুলে আসি। তবে শিক্ষার্থীকে নির্যাতনের শিকার করে বলেন, ভাই বিষয়টি শিক্ষার্থীর পরিবারের লোকজনকে নিয়ে মিমাংসা হয়েছে।বিশ্বম্ভরপুরে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ

এ ব্যাপারে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বলেন প্রধান শিক্ষক ছায়েদুর রহমান কর্তৃক শিক্ষার্থীদের পিটিয়ে আহত করার খবরের সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি স্থানীয়ভাবে মিটমাট করে করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সরকার জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code