শিরোনাম
খাদিমপাড়ায় চার লাখ টাকা নিয়ে বেরিয়ে অপহৃত সুমন, মুক্তিপণ দিয়ে উদ্ধার ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম ফেসবুক পোস্টে সাংবাদিক আজমলের আত্মকথন, ‘আমি কি সত্যিই থেমে যাব? চারদিকে চলছে নষ্ট রাজনীতির শুধুই দুর্গন্ধ, শুধুমাত্র সুবিধাভোগীদের নাকের ডগায় কস্তুরির সুঘ্রাণ জৈন্তাপুরে নাগরিকত্ব সনদ নিতে গিয়ে মহিলা কর্মীর সঙ্গে বাগবিতণ্ডা, যুবকের বিরুদ্ধে অভিযোগ ‘মানুষের কথা বলতে গিয়ে একদিন একা হয়ে গেলে সাহস দেবে কে?’—সাংবাদিক আজমলের আক্ষেপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বনাম বিরোধী দল সমাচার ও তৃণমূল জনগণের আর্থিক উন্নয়ন প্রসঙ্গে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ​বানারীপাড়ায় জম্বদ্বীপ চাইনিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে ব্রাম্মনকাঠী চ্যাম্পিয়ন কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ হাফিজ মাছুম আহমদ দুধরচকীর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গোয়াইনঘাটে পুকুরে পানিতে ডুবে মসজিদে ইমাম সাহেবের মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি / ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

Manual5 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি:

Manual8 Ad Code

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামে মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তিনি ওই মসজিদে ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন।

নিহত আলাউদ্দিনের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামে বাসিন্দা। 

Manual1 Ad Code

 

জানা যায়, গত ৮ মাস থেকে মাওলানা আলাউদ্দিন উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামেমসজিদ (বড়) মসজিদে ইমামতি করে আসছেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মক্তবের শিশুদের ছুটি দেন তিনি। মক্তবের দুই শিশু তার খাবার নিয়ে আসলে খাবার রেখে শিশুদের চলে যাওয়ার কথা বলে মসজিদের পুকুরে গোসল করতে নামেন তিনি। 

পরে মসজিদের পুকুর ঘাটে তার কাপড় দেখে পরবর্তীতে মসজিদের পুকুরে গোসল করতে আসা মানুষেরা ইমামকে খোজাখুজি করে কোথাও পাননি। এ সময় পুকাশ জামে মসজিদ (বড়) পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সেলিম আহমদ সেখানে উপস্থিত হয়ে মসজিদের পুকুর থেকে ইমামের মরদেহ উদ্ধার করেন। 

গোয়াইনঘাটে পুকুরে পানিতে ডুবে মসজিদে ইমাম সাহেবের মৃত্যু

Manual2 Ad Code

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামে মসজিদের ইমাম আলাউদ্দিনের মৃতদেহ মসজিদের পুকুর থেকে স্থানীয়রা উদ্ধার করে গোয়াইনঘাট থানায় খবর দেন। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক গোয়াইনঘাট থানার এসআই আকতার হোসেনকে ঘটনাস্থলে পাঠাই। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code