শিরোনাম
চারণ কবি মুখলেছ উদ্দিনের হাতে ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি সম্মাননা-২০২৬’ পৌঁছাল, উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ ​ঢাকা-১৪ আসনের এমপি বেরিষ্টার মীর আহমাদ বিন কাসেম এর  পক্ষ থেকে ৯ নং ওয়ার্ডে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন জগন্নাথপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা জগন্নাথপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সিলেট বিভাগের প্রথম দৃষ্টিনন্দন আর্চ সেতু ​ঢাকা উত্তর সিটি ১০ নং ওয়ার্ডে আগামী  দিনের উন্নয়ন ও সেবায় প্রতিশ্রুতিবদ্ধ  মো: বাবুল মিয়া রাজনীতির ভবিষ্যৎ বিলুপ্তির পথে, দেশে চলছে তৃমুখী লড়াই। দেশের উন্নয়ন যেন শুধুই স্বপ্ন আর গালগল্প *6th Annual Isaal-e-Sawab Mahfil of Allama Dubagi Sahib Qiblah Rahimahullah held in London* ​বানারীপাড়ায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জাল সার্টিফিকেটসহ নানা অনিয়মের অভিযোগ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চাখারে দুই গার্মেন্টস এর দোকানে তালা কেটে নগদ টাকাসহ লক্ষাধিক মালামাল চুরি করেছে দুবৃত্ত্বরা

জাকির হুসেন / ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

Manual1 Ad Code

জাকির হোসেন, বানারীপাড়া প্রতিনিধি:

Manual8 Ad Code

বরিশালের বানারীপাড়ার চাখার বাজারে একই রাতে দুই গার্মেন্টস দোকানে তালা কেটে নগদ টাকা, স্বর্নালঙ্কার ও লক্ষাধিক টাকার মালামাল চুরি হবার ঘটনা ঘটেছে। চাখার বাজারের মিজানুর রহমান সত্ত্বাধিকারী পালকি ফ্যাশন ও ফারুক হোসেন সত্ত্বাধিকারী নুপুর ফ্যাশনে শুক্রবার দিবাগত রাতে পিছনের স্টিলের দরজার তালা কেটে দুবৃত্ত্বরা দোকানে প্রবেশ করে দুই দোকানের নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। চাখার বাজারে রসিদ, বাবুল, মজুবুর রহমান নামের তিন জন পাহাড়াদার রয়েছে। উপস্থিত লোকজন জানায় রসিদ পাহারাদার চুরির পরের দিন সকালে ঘটনাস্থলে আসলেও সেখান থেকে দৌড়ে পলায়ন করে। পরের দিন বাজারের ব্যবসায়ীরা চুরির ঘটনাটি নিয়ে বসলে রসিদকে ডেকেও পাওয়া যায়নি। পরবর্তীতে ডেকে আনা হয়। পালকি ফ্যাশন সত্ত্বাধিকারী চাখার ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান বলেন প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। সকালে এসে সামনের সাটার খুলতেই দেখি পিছনের সাটারের অর্ধের খোলা। তালা ভেঙ্গে কে বা কাহারা দোকানে ডুকে নগদ ১৫০০০ টাকা, ১২ আনা ওজনের স্বর্নালংকার ও দোকানের বেশ কিছু থ্রীপিচ ও কাপড় নিয়ে গেছে। নুপুর ফ্যাসনের স্বত্ত্বাধিকারী চাখার ইউনিয়ন যুবদলের সদস্য ফারুক হোসেন বলেন তার পিছনের সাটার সাবল দিয়ে ফাঁক করে ইট দিয়ে চোর ভিতরে প্রবেশ করে নগদ ৩০/৩৫ হাজার টাকা ও জামা কাপড় চুরি করে নিয়ে যায়। চাকার বাজারে প্রায় ৫০০ দোকান রয়েছে। দোকান প্রতি ১০০ টাকা করে চাদা আদায়ে মোট ৫০ হাজারের মত টাকা আদায় হয়। সেই টাকা দিয়ে তিনজন পাহাড়াদার রাখা হয়েছে। বিগত দিনে ও চাখার বাজারে এই পাহাড়াদারেরা থাকা অবস্থায় ৬/৭ টি চুরি সংঘঠিত হয়েছে। যার কোন তদন্ত কিংবা সুষ্ঠ সমাধান আজ ও হয়নি। চোর অধরাই থেকে গেছে। চাখার বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু বলেন চাখার বাজারে পাহারাদার তেমন সক্রিয় নয়। প্রশাসনের কাছে চুরির অভিযোগ দিলে অভিযোগ অভিযোগের মতই থেকে যায়। তদন্তের কোন অগ্রগতি হয়না। আমরা বিষয়টি নিয়ে বসেছি। পাহাড়া জোড়ালো করার চেষ্টা করতেছি। অনেক দোকার ব্যবসায়ী আক্ষেপের সহিত বলেন আমাদের নিরাপত্ত্বা কোথায়। পাহাড়াদার তিন জন। তারপর ও যদি দিনের পর দিন চুরি হতেই থাকে তাহলে আমাদের ব্যবসার কি পরিনতি হবে? ব্যবসায়ীদের দাবী চোর দূরের নয়, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই চোর চক্রকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে ভবিষ্যতে চাখার বাজার সুরক্ষিত থাকবে। আমরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবো।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code