শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় প্রকৃত জেলেদের বাদ দিয়ে চেয়ারম্যানের পছন্দের লোকদের চাল দেবার অভিযোগ

জাকির হুসেন / ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

Manual7 Ad Code

জাকির হোসেন,বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় সরকার নির্ধারিত মাছ ধরা নিষিদ্ধের সময় জেলে কার্ডের বিপরীতে চাল বিতরনে প্রকৃত জেলেদের বাদ দিয়ে চেয়ারম্যানের পছন্দের লোকদের চাল দেবার অভিযোগ উঠেছে খোদ চেয়ারম্যানের বিরুদ্ধে। উপজেলার  সলিয়াবাকপুর

Manual7 Ad Code

ইউনিয়নের ১.২ ও ৩ নং ওয়ার্ডের ১৪ জন চাল বঞ্চিত অসহায় কার্ডধারী জেলেরা বানারীপাড়া নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ এনে চাল পাবার আবেদন জানান। ভূক্তভোগী জেলেরা অভিযোগ করেন তারা বিগত দিনে সব সময় চাল পেয়ে আসছেন, অথচ ২০২৪ সালের নিষেধাজ্ঞার সময় চাল প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে। চাল বঞ্চিত জেলেরা সলিয়াবাকপুর ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের কাছে চাল না পাওয়ার কারন জানতে চাইলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে তারা জানায়। এমনকি এক জেলেকে মারার জন্য উদ্ধত হন বলে ও ঐ ভুক্তভোগী জেলে অভিযোগ করেন। অন্য এক বয়স্ক জেলেকে অনেক সময় বসিয়ে রেখে চাল নেই বলে চলে যেতে বলেন। ভুক্তভোগী জেলেরা বলেন আমরা নামের তালিকা দেখতে চেয়েছি চেয়ারম্যান তা দেখতে দেয়নি। চেয়ারম্যান তার পছন্দের লোকদের চাল দিয়েছেন যারা প্রকৃত জেলে নয় বলে ঐ জেলেরা দাবী করেন এবং সুষ্ঠ তদন্তের ও দাবী জানান। কান্না জনিত কন্ঠে এক জেলে বলেন আমাদের স্ত্রী সন্তান নিয়ে এই ৬ মাস না খেয়ে মরতে হবে। আমাদের একমাত্র আয়ের পথ নদীতে মাছ ধরা। প্রধান মন্ত্রীর দেয়া চাল দিয়ে নিষিদ্ধ ৬ মাস আমরা কোনমতে খেয়ে বেঁচে থাকি। এ বছর চেয়ারম্যান আমাদের পেটে লাথি মারল। এখন হয় আমাদের চুরি করতে হবে না হয় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে যেতে হবে। আমরা এই দুর্নীতির সুষ্ঠ তদন্ত চাই। যাদের চাল দেয়া হয়েছে তারা জেলে নয় যা তদন্ত করলে প্রমান পাওয়া যাবে এমনটাই অভিযোগ ঐ জেলেদের।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code