শিরোনাম
মতিঝিল আইডিয়াল স্কুলে গভর্নিং বডির নির্বাচন দাবিতে অভিভাবকদের স্মারকলিপি রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার রাজধানীর তুরাগ থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাশ্বত দত্তর বিরুদ্ধে অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ! দেশের জেলা-উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: প্রেক্ষিত ঝিনাইদহ জেলা
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সুবর্ণচরে মানববন্ধন

আহসান হাবীব / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

Manual5 Ad Code

আহসান হাবীব স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

সুবর্ণচরসহ সারাদেশে নারী ও শিশুর প্রতি সংঘটিত সকল সহিংসতা ও ধর্ষনের প্রতিবাদে
‘সম্মিলিত হই, রুখে দাড়াই’ স্লোগানকে সামনে রেখে নোয়াখালী সুবর্ণচরে নিজেরা করি সংস্থা, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা, নারী অধিকার জোটের যৌথ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়, এতে প্রায় তিন শতাধিক নারী পুরুষ এবং শিক্ষার্থীরা অংশ নেয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন- নারী অধিকার জোটের নোয়াখালী জেলা সভানেত্রী লাইলা পারভীন, সদস্য সচিব মনোয়ারা আক্তার, নিজেরা করি সংস্থার অঞ্চল সমন্বয়ক, পরিতোষ দেব নাথ, চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার, ভূমিহীন নেত্রী মেরিনা আক্তার, সওদাগর হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির, সাংবাদিক হানিফ মাহমুদ প্রমুখ।

Manual7 Ad Code

ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার নারীকে দায়ী করার মানসিকতা পরিহার করার প্রতি গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, নারী ও কন্যার প্রতি নির্যাতনকারীদের রাজনৈতিক ও সামাজিক আশ্রয়, প্রশ্র‍য় দেয়া বন্ধ করতে হবে। তাদেরকে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

Manual6 Ad Code

বক্তারা আরো বলেন, নারীর প্রতি সহিংসতার হার দিন দিন বেড়ে চলেছে। পরিবারের সদস্য, নিকটাত্মীয় দ্বারা নির্যাতনের ঘটনাও অহরহ ঘটছে। নারী ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। কখনো কখনো নারীর প্রতি সংঘটিত নির্যাতনের দায়ভার নারীকেই নিতে হচ্ছে, দোষারোপ করা হচ্ছে তাদের।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code