শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

“দোয়ারাবাজারে আতংক-আশংকায় দিন কাটছে উপজেলা ছাত্রদল নেতা জাকারিয়া ও তাঁর পরিবারের”

সুনামগঞ্জ প্রতিনিধি / ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪

Manual7 Ad Code

সুনামগঞ্জ (দোয়ারাবাজার প্রতিনিধি)ঃ

Manual1 Ad Code

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চারওয়াদ্দারী গ্রামের বাসিন্দা দোয়ারাবাজার উপজেলা ছাত্রদল এর যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাকারিয়া। একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান তিনি। তাঁর বাবা ও বড় ভাই বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার সুবাধে মেধাবী ছাত্র সৈয়দ জাকারিয়াও ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ও সক্রিয় হন। মেধা ও নেতৃত্বের ভূমিকার ফলাফল হিসেবে সর্বশেষ দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পান। দায়িত্ব পাওয়ার পর থেকে সরকার বিরোধী সকল আন্দোলনে আরো সক্রিয় হন যার ফলে স্হানীয় সরকার দলীয় লোকদের চক্ষুশুল হয়ে যান সৈয়দ জাকারিয়া। সরকার দলীয় ক্যাডারদের দ্বারা বিভিন্ন জায়গায় কয়েকবার হামলার শিকার হন তিনি ও তার বড় ভাই যুবদল কর্মী সৈয়দ নেওয়াজ শরীফ। দীর্ঘদিন ধরে অসুস্থ বাবা ও পরিবারের লোক এতে আরো বেশি ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন। বাবার অসুস্থতা ও পরিবারের আর্থিক টানাপোড়নের জন্য পরিবারকে সাপোর্ট দিতে মেধাবী ছাত্রনেতা জাকারিয়া বাংলাদেশ আনসার ও বিডিপি’র নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে চাকুরীতে যোগদান করেন। চাকুরীতে যোগদানের পর স্হানীয় সরকার দলীয় লোকদের কূটকৌশলে তাকে হঠাৎ করে কোনো কারণ ও নোটিশ ছাড়াই চাকুরীচ্যুত করা হয়। ছেলের সাথে এমন অন্যায় হওয়ার ফলে জাকারিয়ার অসুস্থ বাবা আরো ভেঙে পড়েন।
নিপীড়ন-নির্যাতনের ভয়ে জাকারিয়া ইংল্যান্ড চলে যান। রাজনৈতিক পরিচয়ের কারণে ইংল্যান্ড গিয়েও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর বিভিন্ন প্রোগ্রামে নিয়মিত অংশগ্রহণ করতে থাকেন পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিপক্ষে জনমত গঠনের জন্য লেখালেখি করেন যার কারণে সরকার দলীয় ক্যাডাররা প্রতিনিয়ত তাঁর পরিবারের লোকদের হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। সরেজমিন গিয়ে এ বিষয়ে আমাদের প্রতিবেধক জাকারিয়ার বড় ভাই যুবদল কর্মী সৈয়দ নেওয়াজ শরীফ এর কাছে এ বিষয়ে জানতে চাইলে, তিনি খুব আক্ষেপের সাথে বলেন “আমরা এমন স্বাধীন দেশের নাগরিক যেখানে নিজের মত প্রকাশের স্বাধীনতা নেই, বেশি কিছু বলার নেই, আমরা খুব আতংকের মধ্যে আছি”।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code