শিরোনাম
ত্রাণ বিতরণ শেষে মোবাইল হারালেন সাংবাদিক শহিদুল ইসলাম উখিয়ায় ১৬৫ পিস ইয়াবাসহ যুবক আটক সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার চোরাচালান জব্দ বাহুবলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি জৈন্তাপুরে সারী-৩ বালুমহাল পরিদর্শন শেষে এসিল্যান্ড: অবৈধ উত্তোলনের কোনো প্রমাণ নেই আল্লাহর পরিচয় ও কর্তৃত্ব: কুরআনের আলোকে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ব্যাখ্যা তাড়াইলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত ‎ছাতকে অপ্রাপ্তবয়স্ক অটোরিকশা চালকের ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবি ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে ট্রাক ভর্তি ৩৮০ বস্তা অবৈধ ভারতীয় চিনি উদ্ধার

SATYAJIT DAS / ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪

Manual1 Ad Code
বিশেষ প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি)’র অভিযানে অবৈধভাবে আমদানি করা ৫০ কেজি ওজনের এক ট্রাক ভর্তি ৩৮০ বস্তা অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী এসআই তোফাজ্জল হোসেন জানান, ‘ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ৩৮০ বস্তায় মোট ১৯হাজার কেজি চিনি জব্দ করা হয়। প্রতি কেজি চিনির বাজার মূল্য ১৪০টাকা করে হলে মোট প্রায় ২৬ লক্ষ ৬০ হাজার টাকা। চিনি পাচারকারী এই চক্রটি সিলেট জেলার জৈন্তাপুর থানার হরিপুর এলাকা থেকে এনেছে বলে তারা জানিয়েছে।’
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান,‘চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃত দুইজন ও পলাতক দুইজনের বিরুদ্ধে রাজনগর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আটককুত আসামীদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ মার্চ) জেলার রাজনগর থানার মুন্সিবাজার এলাকার মৌলভীবাজার-সিলেট রোডের শেখ মুজিবুর রহমান এর ভূষি মালের দোকানের সামনে থেকে এক ট্রাক ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় সোহাগ মিয়া (২৪) ও সাগর সর্দার (২০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code