শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে দেশীয় অস্ত্র দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

সিলেট নিউজ ডেস্ক / ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

Manual7 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি:

Manual8 Ad Code

কিশোরগঞ্জের তাড়াইলে দেশীয় অস্ত্র দিয়ে ট্রাক্টর চালক উজ্জল মিয়াকে (৩২) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মার্চ) বেলা ১০টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত উজ্জল মিয়া উপজেলার দিগদাইড় ইউনিয়নের দিগদাইড় মুন্নাপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দীনের ছেলে।

Manual4 Ad Code

জানা গেছে, উপজেলার দিগদাইড় মুন্নাপাড়া গ্রামে কতিপয় ব্যক্তি মাদরাসুন নুর মুন্নাপাড়া নামে একটি প্রতিষ্ঠানের জন্য স্থানীয় একটি পুকুর থেকে ভেকু দিয়ে মাঠি কাটার সময় বাধা দেয় উমর ফারুক চন্দু মিয়া, তার ছেলে আকরাম সহ আরও অনেকেই। তাদের দাবি এভাবে মাটিকাটা হলে পার্শ্ববর্তী পুকুরের চতুর্দিকের মাটি ধসে পড়বে। এ নিয়ে মৃত নাজিম উদ্দীনের ছেলে উজ্জ্বলের সাথে বাগবিতণ্ডা হয়। কয়েকজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, বাগবিতন্ডার ঘন্টাখানেক পর উজ্জ্বলকে বাড়ির সামনে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে বাম হাতের কনুই ও কব্জিতে জখম করে আকরাম। উজ্জ্বলের চিৎকার চেচামেচিতে আত্মীয় স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বে থাকা কর্তব্যরত চিকিৎসক ডা. আদনান তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহত পাঁচ সন্তানের জনক উজ্জলের মা আঙ্গুরা খাতুন বলেন, যে পুকুর থেকে মাটি কাটা হচ্ছিল সেই পুকুরে আমরাও অংশীদার। তিনি আরও বলেন, আমার ছেলে ট্রাক্টর চালিয়ে জীবীকা নির্বাহ করে। বুধবার সকালে উমর ফারুক চন্দু মিয়ার ছেলে আকরামের সাথে কথা কাটাকাটি হয়। তারও কিছুক্ষণ পর এর জেরে বাড়ির পাশে একা পেয়ে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।

Manual3 Ad Code

দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভূঁইয়া আসাদ বলেন, শুনেছি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উজ্জলকে দেশীয় অস্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে । আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের কঠিন সাজা চাই।তাড়াইলে দেশীয় অস্ত্র দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

এ বিষয়ে তাড়াইল থানার ওসি মানসুর আলী আরিফ বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসাপতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগের পর আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরও বলেন, এ ঘটনায় যেন আইনশৃংখলার অবনতি না ঘটে সেজন্যে এলাকায় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code