শিরোনাম
বানারীপাড়া বিশারকান্দি ইউনিয়নে বিতর্কিত নিয়োগ আওয়ামীপন্থী ও পরিবারের সদস্যদের মেম্বর হিসেবে দায়িত্ব দেওয়ায় তীব্র ক্ষোভ পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য >দুধরচকী জগন্নাথপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার রোধ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাষ্ট্র ও সমাজের কল্যাণে ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন-জেলা প্রশাসক শেখ রাসেল হাসান

Coder Boss / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

Manual2 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, ইমামগণ হচ্ছেন সমাজের পথ প্রদর্শক, রাষ্ট্র ও সমাজের কল্যানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। একটি আলোকিত সমাজ বিনির্মানে তাদের আরও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ব্যক্তিগত ও পারিবারিক সুরক্ষায় সরকার সর্বজনীন পেনশন স্কিমের চালু করেছে। স্কিমের আওতায় সর্বস্থরের জনগণ কে নিয়ে আসা প্রয়োজন।

 

Manual7 Ad Code

বৃস্পতিবার (১৮ এপ্রিল) সকালে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ইমাম সম্মেলন ও সূধি সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । তিনি আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন দপ্তর থেকে নাগরিক সেবা গ্রহন সহজ করতে প্রশাসন আন্তরিক ভাবে কাজ করছে। জন্ম-মৃত্যু নিবন্ধন সমস্যা সমাধানে আমরা চেষ্টা করে যাচ্ছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডশন সিলেটের পরিচালক মহি উদ্দিন, সহকারি পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) সাহিদুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মলয় ভুষন চক্রবর্তী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম)।

Manual8 Ad Code

পবিত্র কোরআন তেলাওয়ত করেন মাওলানা আব্দুল আহাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা সমাজসেবা অফিসার একে আজাদ ভূইয়া, মাস্টার বদিউল আলম, ফারুক আজাদ, মাওলানা সামসু উদ্দিন ও মাওলানা ফারুক আহমদ। অনুষ্ঠানে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান-কে ফুল দিয়ে অভিনন্দন জানান উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া।
পরে জেলা প্রশাসক বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যরালে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code