শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুর সদরে বাস-স্টেশন এলাকায় ভারতীয় পন্যের উপর রপ্তানী ট্যাক্স আদায়-কে কেন্দ্র করে দু’টি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

Coder Boss / ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

Manual7 Ad Code

জৈন্তাপুর সদরে বাস-স্টেশন এলাকায় ভারতীয় পন্যের উপর ইউনিয়নের রপ্তানী ট্যাক্স আদায়-কে কেন্দ্র করে দু’টি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, উভয় পক্ষের অন্তত ৩ জন আহত !! অঞ্চল ভিত্তিক চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে

 

Manual7 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলা সদরের বাস-স্টেশন এলাকায় দু’টি গ্রুপের মধ্যে ভারতীয় পন্যের উপর নিজপাট ইউনিয়নের রপ্তানী ট্যাক্স আদায়-কে কেন্দ্র করে

ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩ জন আহত হয়েছেন। এই ঘটনায় অঞ্চল ভিত্তিক চাপা ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রাখতে বাস-স্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপএম) জানিয়েছেন।

Manual2 Ad Code

২ রা মে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রায় ২০ মিনিট ব্যাপী উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করা হয়। এই ঘটনায় আহতদের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গুরুত্বর আহত ঘিলাতৈল গ্রামের সাঈদুল ইসলাম (৩২) নামে একজন কে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। জৈন্তাপুরে চিকিৎসাধীন রয়েছেন আহত জাহাঙ্গীর আলম। জৈন্তাপুর হাসপাতাল সূত্রে আহত ৩ জনের তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার কদমখাল গ্রামের হারুন আহমদ গ্রুপ এবং ঘিলাতৈল গ্রামের সামছু মিয়া গ্রুপ ও তার ভাইদের মধ্যে ভারতীয় অবৈধ পন্য (চিনি,গরু-মহিষ) হত্যাদির উপর থেকে নিজপাট ইউনিয়ন পরিষদের রপ্তানী ট্যাক্স আদায় করা-কে কেন্দ্র করে এবং ভারতীয় চোরাচালান ব্যবসা নিয়ে বিবেদমান দু’টি গ্রুপের মধ্যে বিগত কয়েক দিন থেকে চাপা ক্ষোভ ও উত্তেজনা চলে আসছে। এই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । তবে নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী জানিয়েছেন, তিনি ভারতীয় পন্যের উপর ইউনিয়ন পরিষদের নামে রপ্তানী ট্যাক্স আদায় করার জন্য অনুমতি দেন নাই। দেশীয় পন্যের উপর সরকারি নিয়ম অনুযায়ী রপ্তানী ট্যাক্স আদায় করার জন্য ইজারা প্রদান করেছেন।

Manual6 Ad Code

ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে সিদ্দিকুর রহমান নামের এক ব্যবসায়ীর দোকান সহ আরও ২টি দোকানে হামলা ও ভাংচুর করা হয়। জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পূলিশ ফোর্স ঘটনাস্থলে ছুটে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তিনি জানান, এই ঘটনার সাথে জড়িত উভয় পক্ষের ২ জন হারুন আহমদ ও সামছু মিয়া-কে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, ঘটনার পর আমি সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি । পরিস্থিতি এখন স্বাভাবিক আছে, বাস-স্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে টহল কাজ জোরধার করা হয়েছে।

এই ঘটনায় উভয় গ্রুপের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এদিকে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে উভয় গ্রুপের লোকজন ভারতীয় চোরাচালান ব্যবসার সাথে জড়িত থাকায় এই ঘটনায় অঞ্চল ভিত্তিক চাপা ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code