শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখায় সাহিত্য সংস্কৃতি সাংবাদিকতা অতীত ঐতিহ্য ও চলমান প্রেক্ষাপট

সিলেট নিউজ ডেস্ক / ৪১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪

Manual8 Ad Code

এম. এম আতিকুর রহমান:

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় সাহিত্য সংস্কৃতি ও সাংবাদিকতার সমৃদ্ধ অতীত ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। নতুন প্রজন্ম পরম্পরায় প্রবাহিত এধারারই অনুসৃতি হিসেবে আগামীর পথচলাতে সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা চলমান ও বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত।
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রাক্তন সংসদ সদস্য মরহুম সিরাজুল ইসলাম ও প্রাক্তন প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী, উপজেলার কাঠালতলীর কৃতি সন্তান উদ্ভিদ বিজ্ঞানী শিক্ষাবিদ ও লেখক ডক্টর দিজেন শর্মা, বর্ণীর কৃতি সন্তান শিক্ষাবিদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ.ন.ম বদরুল হক শাস্ত্রী (সারো পন্ডিত), সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মন্তজির আলী, উত্তর শাহবাজপুর ইউনিয়নের কৃতী সন্তান সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তবারক হোসেইন, লেখক ও কলামিস্ট বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের বর্তমান অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন, লেখক ও কলামিস্ট অ্যাডভোকেট শওকতুল ইসলাম চৌধুরী, শাহবাজপুরের বিশিষ্ট লেখক ও সংগঠক নাজমুল ইসলাম লাকি, জাতীয় প্রকাশনা প্রতিষ্ঠান উৎস প্রকাশনীর কর্ণধার লেখক-সাহিত্যিক মোস্তফা সেলিম, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি সিনিয়র সাংবাদিক আবদুল কাদির তাপাদার, দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবীর আহমদ সোহেল, সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ আ.হ.ম জুনায়েদ সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট গোপাল দত্ত বাবলু, লেখক ডাঃ আবদুল জব্বার, সাপ্তাহিক সিলেটের কথার সম্পাদক মরহুম আব্দুর রাজ্জাকসহ জানা অজানা বহু প্রবীণ গুণীজনেরা এ অঞ্চলে শিক্ষা সাহিত্য সংস্কৃতি ও সাংবাদিকতায় অনবদ্য অবদান রেখেছেন এবং এ ধারা অব্যাহত রয়েছে। বড়লেখার স্থানীয় সাপ্তাহিক পত্রিকা দুটোই ছিলো লক্ষ্যনীয়ভাবে আশার আলো।

Manual6 Ad Code

যুগযুগ ধরে প্রেসক্লাব এবং সাংবাদিক সংস্থা সমিতি ও সাংস্কৃতিক সংগঠন সুসংগঠিত না থাকায় ঐতিহ্যবাহী এ ধারার ব্যত্যয় ঘটছে। বিশেষত সংবাদ কর্মীরা নানাবিধ কারণে আজ অভিভাবক শূন্য। যার ফলে জাতির আয়না বলে খ্যাত সাংবাদিক সমাজ অনেকটা অন্ধকারে নিমজ্জিত।
অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, সমাজ ও দেশ এবং জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনকারী সম্মানিত লেখক সাংবাদিক কলামিস্টরা বর্তমান সময়ে এক শ্রেণির হলুদ ও মোবাইল সাংবাদিকতার কারণে অপমানবোধ করে থাকেন। কখনও কখনও তাদের কারণে লাঞ্চিত অপমানিত ও অধিকার বঞ্চিত হচ্ছেন। নূন্যতম শিক্ষা সাহিত্য সংস্কৃতির প্রশিক্ষণ ও অর্জন ব্যতিরেকে নতুন প্রজন্মের অনেকেই আজ এ ধারাকে কলুষিত করে যাচ্ছে! এ ব্যাপারে তথ্য প্রযুক্তি ও মন্ত্রণালয়ের নীতিমালা এবং নির্দেশনা থাকলেও প্রায়শই এর বাস্তব প্রতিফলন ঘটেছে না। এছাড়াও প্রশাসন জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ ও সহযোগিতার অভাবে সমস্যা আরও প্রকট আকার ধারণ করছে।

Manual5 Ad Code

লেখক –
এম.এম আতিকুর রহমান
সাংবাদিক ও সংগঠক
বড়লেখা, মৌলভীবাজার।
০১৭১৫৭১৮৮৩৩
তারিখ ১১.০৫.২৪
রাত ২. ৩০

(চলবে…বড়লেখায় সাহিত্য সংস্কৃতি সাংবাদিকতা
অতীত ঐতিহ্য ও চলমান প্রেক্ষাপট)

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code