শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে চুরি করা আটটি গরুসহ চার চোর গ্রেফতার

আল মামুন খান / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

Manual6 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

Manual1 Ad Code

কিশোরগঞ্জের তাড়াইলে ৮টি গরুসহ চার চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার রাউতি ইউনিয়নের হরিগাতী গ্রামের উছমান গনি বাদী হয়ে এ ঘটনায় চারজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। আটক চারজন হলেন উপজেলার রাউতি ইউনিয়নের হরিগাতী গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে আবদুল আওয়াল, কবির উদ্দিন ভূইয়ার ছেলে জজ মিয়া, আবদুর রশিদের ছেলে সবুজ মিয়া ও পুরুড়া গ্রামের আবদুর রহিমের ছেলে আনোয়ার হোসেন।

Manual6 Ad Code

এলাকাবাসী ও তাড়াইল থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার রাউতি ইউনিয়নের হরিগাতী গ্রামের উছমান গনি বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। গত শনিবার (২৫ মে) সকাল সাড়ে ১০ টায় তার লাল রংয়ের একটি গাভী গরু এবং একটি লাল রংয়ের বকনা বাছুর বাড়ির পশ্চিম পাশের মাঠে ঘাস খাওয়ার জন্য বেধে রাখে। ঐ দিন দুপুরে গরু দুটিকে না পেয়ে আশপাশ এলাকায় সম্ভাব্য স্থানে খোঁজা-খুজি করে এবং এলাকায় মাইকিং করে। পরেরদিন রবিবার সকালে পুরুড়া বাজার চৌরাস্তায় একটি গরু বোঝাই পিকআপ নান্দাইল চৌরাস্তার দিকে যাওয়ার সময় স্থানীয় লোকজন পিকআপটিকে আটক করে। তখন এলাকার সাবেক ইউপি সদস্য মাহফুজ আলম মোবাইল ফোনে উছমান গনিকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পিকআপে থাকা তার গরু দুটি সনাক্ত করে। পিকআপে তার গরু ছাড়াও আরও চারটি গরু ছিল। সংবাদ পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে আসামী চারজনকে জিজ্ঞাসাবাদ করলে আসামীরা তার গরুসহ পিকআপে থাকা অন্যান্য গরুগুলো বিভিন্ন এলাকা থেকে চুরি করার বিষয়টি স্বীকার করে এবং ধৃত আসামীরা উদ্ধাকৃত গরুর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারে নাই।

Manual3 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ বলেন, আসামি চারজনকে জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির কথা স্বীকার করেছে। থানায় নিয়মিত মামলা হয়েছে। আসামিদের আজ রবিবার বিকেলে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code