শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কারিতাস আলোকিত শিশু প্রকল্প কতৃর্ক শিশুদের অধিকার এবং বর্তমান প্রেক্ষাপট শীর্ষক শিশু কনফারেন্স অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

Manual5 Ad Code

নূর হোসাইন :

Manual3 Ad Code

কারিতাস ঢাকা অঞ্চলের আওতাধীন আলোকিত শিশু প্রকল্প কতৃর্ক আয়োজিত শিশুদের অধিকার এবং বর্তমান প্রেক্ষাপট শীর্ষক শিশু কনফারেন্স—২০২৪ অনুষ্ঠিত ,
কারিতাস ঢাকা অঞ্চল আয়োজিত ঢাকা মিরপুরে শিশুদের অধিকার ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে ১০ জুন, ২০২৪ মিরপুর এ শিশু কনফারেন্স অনুষ্ঠিত হয়। শিশু কনফারেন্সের মূল লক্ষ্য শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিশ্চিতকরণ এবং তাদের সুরক্ষা ও উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানীত সদস্য সৈয়দা জাকিয়া নূর। সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিচালক, কারিতাস ঢাকা অঞ্চল মি. সৌরভ রোজারিও। অনুষ্ঠানে শিশুদের বর্তমান প্রেক্ষাপটের উপর কী—নোট উপস্থাপন করেন সমাজ কল্যান ও গবেষণা বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয় প্রফেসর ড. মো: নূরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র কর্মসূচী কর্মকর্তা, আলোকিত শিশু প্রকল্প, স্যান্ড্রা আন্ত্যনী, মাঠ কর্মকর্তা, আলোকিত শিশু প্রকল্প, দেবব্রত মজুমদার সহ সরকারী— বেসরকারি সংস্থা প্রতিনিধি, শিক্ষাবিদ, সমাজকমীর্ ও শিশু অধিকারকমীর্বৃদ্ধ। কনফারেন্সে শিশুরা তাদের সমস্যা ও স্বপ্নের কথাগুলো তুলে ধরেন। বক্তারা শিশুর জন্মনিবন্ধন, শিশু নির্যাতন ও প্রতিরোধ, শিশুর মানসিক স্বাস্থ্য ও সুরক্ষা, নিরাপদ আশ্রয়, শিক্ষা লাভের সুযোগ, ভোকেশনাল প্রশিক্ষণ, শিশুদের জন্য সরকারি বাজেট বরাদ্দ ও শিশু শ্রম প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান করেন। বক্তারা প্রধান অতিথিকে মনোযোগ আর্কষন করে বলেন আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের ন্যায্য অধিকার বাস্তবায়নে পলিসি পর্যায়ে তুলে ধরা এবং শিশু আইন ২০১৩ শতভাগ বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান অতিথীর নিকট আহবান করেন। মি. সৌরভ রোজারিও বলেন—শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিশুদের সুরক্ষা এবং উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি কারিতাস বাংলাদেশ এর আলোকিত শিশু প্রকল্প কাজ করে যাচ্ছে।
প্রধান অতিথি বলেন শিশুদের নিয়ে বর্তমান সরকার নানাধরনের উন্নয়ন মূলক কর্মসূচী হাতে নিয়েছেন এবং বাস্তবায়ন করছেন। আমি কারিতাস বাংলাদেশকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি তারা শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি আরো বলেন যে, শিশুদের অধিকার, সুরক্ষা ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণের জন্য নীতিনির্ধারনীর নিকট তুলে ধরা এবং বাস্তবায়নে ব্যবস্থা নেওয়ারও আশ^াস প্রদান করেন।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code