শিরোনাম
হজের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী তাড়াইলে জাতীয় পার্টির আহ্বায়ক চাঁন মিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০ জন বানারীপাড়ায় সরকারি নিয়ম উপেক্ষা করে ২টায়  মাদ্রাসা ছুটি, শিক্ষার্থীর সংকটে সোনাহার মাদ্রাসা রাজনৈতিক প্রতিহিংসার নোংরা খেলায় বারবার টার্গেট করা হচ্ছে শহীদ জিয়ার আদর্শে গড়া ত্যাগী নেতাকর্মীদের! “আমরা জাতে সবাই বাঙালি এক‍ মতে কিন্তু কাঙালী “ MR Campaign: শ্রীমঙ্গলে এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন প্রশিক্ষণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় যুবক অসুস্থঃ ক্ষতিপূরণ চাওয়ায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুরে দুর্যােগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ে কর্মশালা

Coder Boss / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

Manual5 Ad Code

ডেস্ক নিউজ:  জৈন্তাপুর উপজেলা দুর্যােগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (শুক্রবার  ২৮ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।

Manual4 Ad Code

দুর্যােগ ব্যবস্থাপনা অধিদপ্তরেরর সহযোগিতায় এবং জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত কর্মশালায়

সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম লিয়াকত আলী।

Manual6 Ad Code

প্রধান অতিথি ছিলেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্ম সচিব মোহাম্মদ শাহ আলম। কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান অনুষ্ঠান উপস্থাপনা করেন।

Manual7 Ad Code

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা: সুনারা বেগম, উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইযা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুস বুলবুল, সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরণ মাহমুদ।

Manual4 Ad Code

কর্মশালায় বন্যা ও দুর্যোগ কালীন সময়ে নিরাপদে লোকজন কে সরিয়ে নেওয়া, আশ্রয় কেন্দ্র স্থাপন,পানিবন্ধী লোকজনকে উদ্বার কাজ চালানো, ঝুকিপুর্ন এলাকা চিহৃিতকরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা গ্রহন, ক্ষতিগ্রস্থ মানুষর তালিকা তৈরী ও শুকনো খাবার বিতরণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা পরামর্শ প্রদান করা হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।

এছাড়া প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা বৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ অংশ গ্রহন করেন। পরে অতিথি বৃন্দ জৈন্তাপুরে পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষি খামারীদের মধ্যে গো-খাদ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code