শিরোনাম
হজের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী তাড়াইলে জাতীয় পার্টির আহ্বায়ক চাঁন মিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০ জন বানারীপাড়ায় সরকারি নিয়ম উপেক্ষা করে ২টায়  মাদ্রাসা ছুটি, শিক্ষার্থীর সংকটে সোনাহার মাদ্রাসা রাজনৈতিক প্রতিহিংসার নোংরা খেলায় বারবার টার্গেট করা হচ্ছে শহীদ জিয়ার আদর্শে গড়া ত্যাগী নেতাকর্মীদের! “আমরা জাতে সবাই বাঙালি এক‍ মতে কিন্তু কাঙালী “ MR Campaign: শ্রীমঙ্গলে এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন প্রশিক্ষণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় যুবক অসুস্থঃ ক্ষতিপূরণ চাওয়ায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রবাসীর পরিবর্তন হওয়া মালামাল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো ৭এপিবিএন

Satyajit Das / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি:

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২ জন প্রবাসীর মধ্যে পরিবর্তন হওয়া হ্যান্ড ব্যাগ,মোবাইলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে ৭ এপিবিএন সিলেট।

Manual7 Ad Code

৭ এপিবিএন এর মিডিয়া সেলের এএসআই পাবেল বৃহস্পতিবার (০৭ জুলাই) জানান,’ সিলেট জেলার বালাগঞ্জ থানার চাঁদ দৌলতপুর গ্রামের লেবু মিয়ার ছেলে প্রবাসী জনাব রোমান মিয়া গত ০৩ জুলাই তারিখে BG-252 ফ্লাইটে শারজাহ্ হতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

নিয়মানুযায়ী BG-252 সিলেট আসার পর
প্রবাসী রোমান মিয়া কাস্টমস স্ক্যানিং শেষে তার সকল মালামাল বুঝে নেওয়ার সময় দেখতে পান যে,তার সাথে থাকা একটি হ্যান্ড ব্যাগ তার সঙ্গে আর নেই। যার মধ্য একটি Redmi স্মার্ট ফোন,একটি Nokia বাটন ফোন,এবং দুইটি পাসপোর্ট রক্ষিত ছিল।

এরপর রোমান মিয়া তাৎক্ষণিক  অধিনায়ক (অতিঃ ডিআইজি) ৭এপিবিএন,সিলেট বরাবর হারানো মালামাল উদ্ধারের সহায়তা চেয়ে একটি লিখিত আবেদন করেন।

Manual6 Ad Code

উক্ত আবেদনের প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব খন্দকার ফরিদুল ইসলাম স্যারের নির্দেশনায় পুলিশ পরিদর্শক জনাব এস এম আল-মামুন এর নেতৃত্বে ৭এপিবিএন এর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্পের ইন্টেলিজেন্স টিমের সদস্যগণ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সিসি ক্যামেরার তথ্য উপাত্ত পর্যালোচনায় করে দেখা যায়; একই ফ্লাইটে আগত প্রবাসী মোঃ মোস্তাক আহমেদ পিতাঃ আব্দুল করিম সাং- রজাকপুর,পজাকপুর, বিয়ানীবাজার,সিলেট ভুলবশত উনার ব্যাগ ও মালামাল ফেলে রেখে এর পরিবর্তে জনাব রোমান মিয়ার মালামাল গুলো নিয়ে যান।

Manual7 Ad Code

জনাব মোস্তাক আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি দ্রুত সময়ের মধ্যে ৭এপিবিএন এর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্প অফিসে এসে নিয়ে যাওয়া মালামাল ফেরত দেন এবং পরবর্তীতে প্রকৃত মালিকের নিকট নিজ নিজ মালামাল বুঝিয়ে দেওয়া হয়।

৭-এপিবিএন সিলেট এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি জনাব খন্দকার ফরিদুল বিমানের যাত্রীদের উদ্দেশ্যে অনুরোধ করে জানান,’ বিমানবন্দর থেকে দেখে শুনে বুঝে নিজের মালামাল নিয়ে যেতে হবে ‘। এছাড়া বিমানবন্দরে যেকোন সহায়তার জন্য ওসমানী আন্তর্জাতিক  বিমানবন্দর ৭এপিবিএন এর অফিসে যোগাযোগ করলে সব ধরনের সহায়তা করা হবে বলেও জানান অধিনায়ক খন্দকার ফরিদুল।

সিলেট নিউজ/এসডি.

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code