এম. এম আতিকুর রহমান ঃ
বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধি।
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পৌর শহরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে চলমান প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা রক্ষা ও ব্যবসায়ীদের কল্যাণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বড়লেখা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ আজ ১৪ আগস্ট বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবনে সৌজন্য সাক্ষাৎ করে এক বৈঠকে মিলিত হন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নান, অন্যতম উপদেষ্টা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, হাজী আব্দুন নূর, মঈন উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক এম. এম আতিকুর রহমান, হারুনুর রশীদ ও আব্দুল হাসিব প্রমুখ।
বৈঠকে আইন শৃঙ্খলার চলমান অবস্থা এবং ব্যবসায়ী সমিতির কার্যক্রম গতিশীলতা ইউএনও কে অবহিত করা হয়েছে। তিনি সমিতির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দের ভুমিকায় সন্তুষ্টি প্রকাশ করে শান্তি শৃঙ্খলা রক্ষা এবং গতিশীলতা আনার চেষ্টা অব্যাহত রাখতে সচেতন থাকার আহবান জানান। ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এব্যাপারে যথাযথ ভুমিকা পালনের চেষ্টা করা হবে জানিয়ে প্রশাসনের নজরদারি ও সহযোগিতা কামনা করেন।
ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দের মধ্যে এছাড়াও সাথে ছিলেন শৈলেন্দ্র দেবনাথ, জুনাইদ আহমদ, আবদুল হক, আলাউদ্দিন আলাই, ফারাস আহমদ রাজু, রুহেল আহমদ প্রমুখ।