শিরোনাম
বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দোয়ারাবাজারে প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ

সিলেট নিউজ ডেস্ক : / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

Manual6 Ad Code

দোয়ারাবাজার(সুনামগঞ্জ)সংবাদদাতাঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সংঘটিত কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে পুুলিশ-সেনাবাহিনীর উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।https://dailysylhetnews24.com/2024/12/05/53716/

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪ টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদের হলরুমে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

দোয়ারাবাজার উপজেলা স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু’র সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, সেনাবাহিনীর মেজর আলজাবের আসিফ, ছাতক-দোয়ারা সার্কেলের এএসপি রঞ্জয় চন্দ্র মল্লিক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ, সেনাবাহিনীর ক্যাপ্টেন শোয়েব আহমদ।https://dailysylhetnews24.com/2024/12/05/53716/

এসময় বক্তব্য রাখেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা মজলিসে শূরা সদস্য ও সুনামগঞ্জ -৫ ( ছাতক-দোয়ারাবাজার)  আসনে জামায়াতের এমপি পদপ্রার্থী মাও আব্দুস সালাম আল মাদানী,

Manual3 Ad Code

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু, উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য  সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী,খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাও হোসাইন আহমদ,

হিন্দু সম্প্রদায়ের নেতা কমল কান্তি দে,সুনাধন দে,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য সোহেল মিয়া। 

সমাবেশে বক্তারা বলেন, গতকাল মঙ্গলবার রাতে 

পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননা কে কেন্দ্র করে দোয়ারাবাজারে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তা কারোই কাম্য ছিল না। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে, আমরা চাই দোয়ারাবাজার উপজেলার সকল সম্প্রদায় সম্প্রীতির মনোভাব নিয়ে মিলেমিশে থাকুক।

দোয়ারাবাজারকে সংঘাতমুক্ত রাখতে সকল সম্প্রদায়ের নেতৃবৃন্দকে স্ব-স্ব সম্প্রদায়ের মানুষকে সচেতন করার আহ্বান জানানো হয়। এসময় কোরআন অবমাননাকারী যুবক আকাশ দাস’র উপযুক্ত শাস্তিসহ এই ঘটনায় উস্কানীদাতা যারা জড়িত এসব দুষ্কৃতকারীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আলতাফুর রহমান খসরু, মানিক মাষ্টর, সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ,

Manual5 Ad Code

 উপজেলা যুবদলের সদস্য সচিব জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদুর রহমান মেম্বার,উপজেলা জামায়াতের নেতা আব্দুল আউয়াল প্রমুখ।

মো: মামুন 

Manual8 Ad Code

দোয়ারাবাজার, সুনামগঞ্জ। 

মোবাঃ 01889458207

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code