শিরোনাম
সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বম্ভরপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত

সিলেট নিউজ ডেস্ক : / ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

Manual8 Ad Code

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

Manual2 Ad Code

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের চিনাকান্দি সীমান্ত এলাকায় ভারতীদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তবে বিএসএফ নাকি ভারতীয় গারোরা গুলি করেছেন তা নিশ্চিত করতে পারে নি বিজিবি।

Manual3 Ad Code

নিহত ব্যক্তি উপজেলার ধনপুর ইউনিয়নের গামাতলা খাসপাড়া পূর্ব এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে মো. সাইদুল ইসলাম। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সুপারি পাঠানোর সময় এই ঘটনা ঘটে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির জানিয়েছেন,বিএসএফের গুলিতে নাকি ভারতীয় গারোদের গুলিতে আমাদের বাংলাদেশী একজন নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায় নি।

Manual6 Ad Code

এজন্য মাছিমপুর বিওপি ও ভারতের কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পরে জানতে পারবো ঘটনা কী ঘটেছে।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মো. সাইদুল ইসলাম (২৪) সন্ধ্যায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সুপারি পাঠানোর সময় গুলিবিদ্ধ হন গুলিতে আহত সাইদুলকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন, সীমান্তে সুপারি নিয়ে গেলে সাইদুলের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা কাটাকাটি হয়েছে বলে শুনেছেন তারা। স্থানীয়দের ধারণা, বিএসএফের গুলিতেই সাইদুল মারা গেছেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার শফিকুর ইসলাম বলেন, নিহতের বুকে ও  পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতন্তদের পর জানা যাবে কি ধরণের বুলেট শরীরে লেগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code