শিরোনাম
সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ চিকিৎসার নামে প্রতারণা: জনস্বাস্থ্যের ওপর এক নীরব ঘাতক বানারীপাড়ায় উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত, কোডেক-সিবিএম প্রকল্পের অগ্রগতি উপস্থাপন মৌলভীবাজারে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থার অবসান: বাঁশের বেড়া অপসারণ আশুরার গুরুত্ব ও তাৎপর্য! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শাহপরাণে যৌথ অভিযানে ৯ জনকে জরিমানা ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে ইউনিয়ন বিএনপির সভাপতি নিহতের ঘটনায় গ্রেফতার ৪

সিলেট নিউজ ডেস্ক : / ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

Manual8 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে দলটির স্থানীয় নেতা-কর্মীদের দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহতের  ঘটনায় সিপিসি-২ (র‍্যাব) গ্রেফতার করেছে ৪ জনকে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১১টায় ময়মনসিংহের আঠারোবাড়ি থেকে কিশোরগঞ্জ  সিপিসি-২ (র‍্যাব) মামলার চার আসামিকে গ্রেফতার করে। তারা হলেন, মামলার ১ নম্বর আসামি গিয়াস উদ্দিন, তার স্ত্রী ৯ নম্বর আসামি নাজমা, ১২ নম্বর আসামি শাখাওয়াত ও ১৩ নম্বর  আসামি নূর শরীফ উদ্দিন ভূঞা জুয়েল। 

Manual6 Ad Code

 

গত রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল বাজারে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মারা যান রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন। নিহতের ঘটনার দুই দিন পর মঙ্গলবার (১৪ জানুয়ারি) নিহত আবুল হাসান রতনের (৫৫) ছোট ভাইয়ের স্ত্রী অজিফা খাতুন ১৩ জনকে আসামি করে তাড়াইল থানায় মামলাটি করেন। মামলায় ১ নম্বর আসামি করা হয় প্রতিপক্ষ রাউতি ইউনিয়ন বিএনপির সদস্য গিয়াস উদ্দিনকে। গত রোববার (১২ জানুয়ারি) রাতে ময়মনসিংহ থেকে মামলার ৫ নম্বর আসামি রুবেল মিয়াকে (৩৫) পুলিশ গ্রেপ্তার করেছিল। তিনি এ মামলা ছাড়াও অন্য আরেকটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Manual6 Ad Code

তাড়াইল থানার (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, নিহত আবুল হাসান রতনের ছোট ভাইয়ের স্ত্রী অজিফা খাতুন ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। প্রধান আসামি গিয়াস উদ্দিন সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

বার্তা প্রেরক 

Manual6 Ad Code

আল-মামুন খান 

Manual5 Ad Code

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ। 

তারিখ:১৭-০১-২০২৫ খ্রি.

০১৭১৩-৫০৮০৯৮


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code