শিরোনাম
সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ

Coder Boss / ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

Manual8 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি::

সিলেট ও সুনামগঞ্জে পৃথক অভিযানে গরু-মহিষসহ দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

Manual7 Ad Code

বৃহস্পতিবার ও শুক্রবার (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পৃথক অভিযানে এসব ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়।

Manual5 Ad Code

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.নাজমুল হক।

বিজিবি জানায়, ৪৮ ব্যাটালিয়নের আওতাভূক্ত তামাবিল, পান্থুমাই, প্রতাপপুর, সোনারহাট, ডিবিরহাওর, সংগ্রাম, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ ও পাথর কোয়ারি বিওপির টহল দল সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় ভারতীয় শাড়ী, কমলা, গরু, মহিষ, বিস্কুট, চকলেট, কিসমিস, মেহেদী, জিলেট রেজার, সাবান, ট্যাং, শ্যাম্পু, ফুচকা, পোস্তদানা, মদ, গাঁজা ও বিয়ার জব্দ করে।

জব্দকৃত ভারতীয় পশু ও পণ্যের মূল্য প্রায় ১ কোটি ৫৮ লাখ ৫০ হাজার ৫৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

Manual4 Ad Code

এব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code