শিরোনাম
সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে ইফতার মাহফিল থেকে ফেরার পথে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সেচ্ছাসেবক দল নেতা ফারুক খাঁন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

সিলেট নিউজ ডেস্ক : / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

Manual2 Ad Code

ছাতক( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

Manual8 Ad Code

ছাতকে ইফতার মাহফিল থেকে ফেরার পথে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফারুক খান সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।

Manual6 Ad Code

শনিবার (২৯ মার্চ) ইফতার মাহফিল থেকে ফেরার সময় ছাতকের উত্তর খুরমা ইউনিয়নে নয়া মৈশাপুর গ্রামে এক সন্ত্রাসী হামলায় ফারুক আহমদ খাঁন (৩৫) ন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

স্থানীয় সুত্র থেকে খবরে জানা যায়, ফারুক আহমদ খাঁন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এবং নয়া মৈশাপুর গ্রামে মৃত লাল খানের পুত্র। গতকাল সন্ধ্যায় সে ছাতকের উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্যে বসবাসরত মোঃ নিজাম উদ্দিনের বাড়িতে তিনির চাচা হাবিবুর রহমানের আমন্ত্রণে নয়া রাজারগাঁও গ্রামে এক ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন। ফারুক আহমদ খাঁন ইফতার পরবর্তী তার নিজের বাড়িতে ফেরার পথে রাস্তায় উৎপেতে থাকা ১০/১২ জনের এক সন্ত্রাসী দল তাকে প্রাণনাশের উদ্দেশ্য তার উপর জঘন্য হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তার আত্মচিৎকারে আশপাশের বাড়ির লোকজন তাকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করিয়েছেন।

Manual3 Ad Code

রাজনৈতিক বিরোধের কারণে প্রতিপক্ষ ফারুক আহমদ খাঁনকে হত্যার উদ্দেশ্যে গ্রামের যবলীগ নেতা সাদিক খানের নেতৃত্বে ১০/১২ জনের সন্ত্রাসী দলে এই সন্ত্রাসী হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা ফারুক আহমদ খাঁনকে চাপাতি রামদা ধারালো অস্ত্র দিয়ে রক্তাত্ব জখম করে। মাথায় আঘাত সহ তার শরীরের বিভিন্ন জায়গায় প্রচুর জখমের চিহ্ন রয়েছে, দুই হাতের কব্জি ভেঙে দেওয়া হয়েছে। এই বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মখলিছুর রহমান আকন্দের সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, থানায় লিখিত অভিযোগ পেলে সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাবেন। এদিকে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফারুক আহমদ খাঁনের উপর সন্ত্রাসী হামলার খবর শোনে সিলেট ওসমানী হাসপাতালে তাকে দেখতে যান বিএনপি কেন্দ্রীয় সদস্য জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান সহ তার সহকর্মী নেতৃবৃন্দ। সবাই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করছেন। এই বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় দু পক্ষের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code