শিরোনাম
বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বম্ভরপুরে বিএনপি’ ও অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে সংবাদ সম্মেলন ও ফিলিস্তিনির প্রতি সমবেদনা প্রকাশ

সিলেট নিউজ ডেস্ক : / ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

Manual1 Ad Code

সোহেল আহমদ সাজু

Manual1 Ad Code

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপিকে গ্রুপিং মুক্ত, সু-সংগঠিত, গ্রহণযোগ্য ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করার জন্য উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা নতুনপাড়াস্থ শওকত মিয়ার বিল্ডিং এ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ত্যাগী, নির্যাতিত, বঞ্চিত কর্মীবৃন্দের আয়োজনে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সাবেক উপজেলার বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ আকরাম হোসেন ও এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, উপজেলা যুবদল সদস্য কাওসার আলম প্রমূখ।

লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে পদধারী ও সদস্য আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ধূসর, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী, বহিষ্কৃত, লোক রয়েছে। গঠিত কমিটিতে অনিয়মের বিষয়গুলো তদন্ত করে পুনরায় ত্যাগী নির্যাতিত, মামলা হামলার শিকার, কারাবরণকারী নেতাদের মূল্যায়ন করার আহ্বান জানান। তিনি আরো বলেন, আমরা কারো পক্ষে বিপক্ষের লোক নই, আমাদের দাবি সকল ভেদাবেদ ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ ভাবে একসাথে ভ্রাতৃত্ব মনোভাব নিয়ে কাজ করতে চাই। সে লক্ষ্যে দলের নীতি আদর্শের প্রতি আস্থাবান ত্যাগী কর্মীদের নিয়ে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সক্রিয় নেতাদের অংশগ্রহণের মাধ্যমে কমিটি গঠনের অনুরোধ জানাই। যেন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি ভালবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে পারি।
পরিশেষে ইজরাইল কর্তৃক ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে বিশ্বম্ভরপুর উপজেলার সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code