শিরোনাম
উখিয়ায় অপহরণের পর নির্যাতন,এপিবিএনের অভিযানে উদ্ধার কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট গ্যাস ফিল্ডে প্রদীপের ম্যাজিক শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ

Coder Boss / ৭৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

Manual4 Ad Code

সিলেট গ্যাস ফিল্ড কর্মচারী ইউনিয়নের জরুরী সভায় প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ

 

Manual3 Ad Code

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা:: সিলেট গ্যাস ফিল্ড কর্মচারী ইউনিয়নের জরুরী সভায় মানবজমিনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা দিয়ে নিন্দা জানানো হয়েছে।

 

সভায় বলা হয়,আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে লক্ষ্য করেছি যে “সিলেট গ্যাস ফিল্ডে প্রদীপের ‘ম্যাজিক’” শিরোনামে (১৮ মে-২০২৫ ইং) তারিখে জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকায় যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা একপেশে, উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন এবং মিথ্যা তথ্য দ্বারা পরিপূর্ণ। এতে আমাদের সম্মানিত সভাপত প্রদীপ কুমার শর্মা ও সিলেট গ্যাস ফিল্ড কর্মচারী ইউনিয়ন (রেজি: ১১০৬) সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করা হয়েছে।

পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

প্রথমত, সভাপতি প্রদীপ কুমার শর্মা কখনোই রাজনৈতিক স্বার্থে কিংবা দলীয় সুবিধা নেওয়ার উদ্দেশ্যে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই।

Manual4 Ad Code

তিনি সবসময় শ্রমিকদের স্বার্থ রক্ষায় নিরপেক্ষ ভাবে কাজ করে আসছেন। সরকারি বিভিন্ন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে উপস্থিত থাকা কোনো রাজনৈতিক আনুগত্য প্রকাশ করে না-বরং এটি দায়িত্বশীল নাগরিক হিসেবে তার অংশ গ্রহণের প্রমাণ করে।

দ্বিতীয়ত, সংবাদে উল্লেখ করা হয়েছে যে, প্রদীপ কুমার শর্মা শ্রমিকদের কাছ থেকে অর্থ গ্রহণ করে চাকরির সুযোগ দিয়েছেন-এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। বাস্তবে, তিনি শ্রমিক সংগঠনের দায়িত্ব থাকায় সিলেট অঞ্চলের অনেক বেকার যুবককের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। কোনো স্বার্থ ছাড়াই, যা স্থানীয় মানুষজন ভালো ভাবেই জানেন।

তৃতীয়ত, যাদের বহিষ্কার করা হয়েছে তারা গঠনতন্ত্র বিরোধী কার্যক্রমে যুক্ত থাকায় সর্বসম্মতিক্রমে ইউনিয়ন থেকে বহিষ্কৃত হয়েছেন।

এটি কোনো রাজনৈতিক প্রতিশোধমূলক সিদ্ধান্ত নয়, বরং সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থের একটি অংশ।

Manual5 Ad Code

রোববার (১৮ মে) বিকেল ৫ টায় সিলেট গ্যাস ফিল্ড কর্মচারী ইউনিয়ন (রেজি: ১১০৬)’র কার্যালয়ে এক জরুরী সভায় নেতৃবৃন্দ আরও বলেন, আমরা মানবজমিন পত্রিকার প্রতি আহ্বান জানাচ্ছি,পত্রিকায় যেন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখে এবং প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করে। এই প্রতিবেদন আমাদের সংগঠন ও সভাপতির বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি ছড়ানোর হীন চেষ্টার অংশ বলে আমরা মনে করি। আমরা এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

এসময়ে উপস্থিত ছিলেন কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি বশির আহমদ, সাধারণ সম্পাদক উসমান আলী,যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম,কল্যাণ সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক জাহিদুর রহমান, দপ্তর সম্পাদক আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code