শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩ ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের মধ্য উন্নত খাবার প্রদান Fun Event-2026 উদযাপন, বিশ্বম্ভরপুরে বৈশাখী আনন্দে মুখর তরুণ সমাজ নববর্ষ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইউসুফ গ্রামে সক্রিয় ‘মব সন্ত্রাস’ : নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে হেনস্থার অভিযোগ দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের বাংলা নববর্ষের শুভেচ্ছা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দিঘলিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ছাত্রদল নেতা

সিলেট নিউজ ডেস্ক / ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

Manual7 Ad Code

দিঘলিয়া প্রতিনিধি: মোঃ রুবেল শেখ:
খুলনার দিঘলিয়া উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে এক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে দিঘলিয়া থানাধীন সেনহাটি ইউনিয়নের বকশি বাড়ি কবরস্থানের সামনে (টিটিসি সংলগ্ন) পাকা সড়কের উপর এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মো. মুরাদ খা (৩৭), তিনি সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক। তার পিতা মুনসুর খা। বাড়ি হাজীগ্রাম, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা।
স্থানীয় সূত্রে জানা যায়, দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসেন (৩২), পিতা-জাকির হোসেন, সাং-বকশি বাড়ি, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা, তার সঙ্গে থাকা আরও ৪/৫ জন সহযোগীকে নিয়ে ঘটনাস্থলে মুরাদ খার গতিরোধ করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে তিনি মারা যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code