শিরোনাম
রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার রাজধানীর তুরাগ থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাশ্বত দত্তর বিরুদ্ধে অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ! দেশের জেলা-উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: প্রেক্ষিত ঝিনাইদহ জেলা ​বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের সন্ধ্যা নদীতে নোঙর করা ড্রেজার ও বলগেট জাহাজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে এক অসহায় বাবার আকুল আবেদন

সিলেট নিউজ ডেস্ক / ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

Manual4 Ad Code

মোঃ মাহবুব আলম

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual7 Ad Code

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় এক অসহায় বাবা তার সাড়ে ছয় মাস বয়সী শিশুসন্তানকে ফিরে পেতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হস্তক্ষেপ কামনা করে আকুল আবেদন জানিয়েছেন। তিনি দাবি করেছেন, বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন এবং তার সন্তানকে জোরপূর্বক আটকে রাখা হয়েছে।

Manual8 Ad Code

অভিযোগ সূত্রে জানা যায়, মুকসুদপুর থানার বালিয়াকান্দি গ্রামে তার শ্বশুর জাহাঙ্গীর মিদা শিশুটিকে নিজের হেফাজতে রেখেছেন। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তার স্ত্রী হুমায়রা জান্নাত মিমের পরিবারের সদস্যরা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন।

বাদী রুহুল ইসলাম ফেরদৌস জানান, পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে তিনি ও হুমায়রা জান্নাত মিম হুজুরের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে তার স্ত্রী গর্ভবতী অবস্থায় বাবার বাড়িতে চলে যান। তিনি অভিযোগ করেন, কাবিননামা সম্পন্ন না হওয়া সত্ত্বেও গত ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মুকসুদপুর উপজেলা কার্যালয় থেকে একটি ডিভোর্স নোটিশ পাঠানো হয়। তবে কাবিন না থাকায় তিনি ওই ডিভোর্স গ্রহণ করেননি বলে দাবি করেন।

তার অভিযোগ, শ্বশুর তার প্রভাব খাটিয়ে স্ত্রীকে জোরপূর্বক ডিভোর্স দিতে বাধ্য করেছেন। একই সঙ্গে তাকে সন্তানের পিতৃপরিচয় দিতে বাধা দেওয়া হচ্ছে এবং সন্তানকে দেখতেও দেওয়া হচ্ছে না বলে জানান তিনি। এতে তিনি চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন এবং সন্তানের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।

এ অবস্থায় তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সন্তানের উদ্ধার ও নিজের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি করেছেন।

Manual5 Ad Code

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code