শিরোনাম
সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যাদুকাটার পাড় কেটে অবৈধ বালু উত্তোলনের সময় শ্রমিক নিহত

সিলেট নিউজ ডেস্ক / ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

Manual8 Ad Code

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

যাদুকাটা নদীর পাড় ধসে নিহত লিয়াকত আলী

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীর পাড় ধসে লিয়াকত আলী (৩৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) ভোর ৬টার দিকে যাদুকাটা নদীর পশ্চিম পাড়ের বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া-ঝালরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী বিশ্বম্ভপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর গ্রামের মৃত আবদুল কুদ্দুসের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঘাগটিয়া গ্রামের বিএনপি নেতা আবুল কালাম আজাদের ছেলে তালহা (৩২), ভাতিজা তানশি (২৯) ও একই গ্রামের বকুল মিয়ার ছেলে শাহ মান্নার (২৮)-এর নেতৃত্বে একটি জোগাল (বেশ কয়েকটি ছোট নৌকার সমষ্টি) অবৈধভাবে নদীর পাড় কেটে বালু তুলছিল। এ সময় হঠাৎ পাড় ভেঙে বালু পড়ে লিয়াকত আলীর ওপর।

Manual5 Ad Code

লিয়াকতের সহকর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর বালুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ সিরাজপুর গ্রামে নিয়ে যাওয়া হয়।

Manual2 Ad Code

এ বিষয়ে অভিযুক্ত তানশি বলেন, ‘জায়গাটা আমার না। এটা মুশালমের জায়গা। আমরা কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নই।’

Manual8 Ad Code

তালহা বলেন, ‘বিএনপি সরকারে থাকায় কিছু না করলেও বিএনপি করায় আমাদের নাম চলে আসে। জায়গাটা মুশালমের। গতকাল বাঁশের মোড়া পাড়ে রেখেছে মুশালম। ওই মোড়ার চাপেই পাড় ভেঙেছে।’

অপরদিকে মুশালম বলেন, ‘আমার জায়গার ওপর অভিযোগ আসছে। ৫ আগস্টের পর থেকে আমি নদীর পাড়েই যেতে পারি না। তালহা জোরজুলুম করে জায়গাটা দখল করতে চাচ্ছে। বাঁচার জন্য এখন আমার নাম বলছে তারা।’

তাহিরপুর থানার ওসি আমিনুর ইসলাম বলেন, ‘আমাকে এ বিষয়ে কেউ জানাননি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Manual8 Ad Code

এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন বন্ধ ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code