শিরোনাম
সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ চিকিৎসার নামে প্রতারণা: জনস্বাস্থ্যের ওপর এক নীরব ঘাতক বানারীপাড়ায় উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত, কোডেক-সিবিএম প্রকল্পের অগ্রগতি উপস্থাপন মৌলভীবাজারে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থার অবসান: বাঁশের বেড়া অপসারণ আশুরার গুরুত্ব ও তাৎপর্য! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শাহপরাণে যৌথ অভিযানে ৯ জনকে জরিমানা ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বহিষ্কারাদেশ প্রত্যাহার: বাইশারী ইউনিয়ন যুবদলের ডালিম ও রফিককে ঘিরে নেতা-কর্মীদের মাঝে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস

সিলেট নিউজ ডেস্ক / ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

Manual2 Ad Code

জাকির হোসেন, বানারীপাড়া:

Manual3 Ad Code

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের রাজনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দীর্ঘ প্রতীক্ষার পর সদস্য সচিব মাকসুদুর রহমান ডালিম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক মল্লিক-এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের পদে পুনরায় বহাল করায় ইউনিয়নজুড়ে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
​দলীয় সূত্র জানায়, মাঠপর্যায়ের জনপ্রিয় এই দুই নেতার অনুপস্থিতিতে বাইশারীর রাজনীতির মাঠে এক ধরনের শূন্যতা বিরাজ করছিল। তবে বহিষ্কৃত থাকা অবস্থায়ও তারা দলীয় সকল কর্মকাণ্ডে ও রাজপথের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নিজেদের সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিয়েছেন। তাদের পুনরায় পদে ফিরিয়ে নেওয়ায় স্থানীয় যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন তৃণমূলের কর্মীরা।
​এদিকে এই দুই নেতার পদ ফিরে পাওয়ার খবরে বাইশারী ইউনিয়নে এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন:
​উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ সবুর খান।
​বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন।
​মিছিলে এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
​বক্তারা বলেন, ডালিম ও রফিকের প্রত্যাবর্তনে বাইশারীতে জাতীয়তাবাদী শক্তির মনোবল বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আগামী দিনের যে কোনো আন্দোলন-সংগ্রামে এই নেতৃত্ব রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code