শিরোনাম
দেশের আইন পরিবর্তন করন, আদালত প্রাঙ্গন ঘুষ মুক্ত করন, মামলাজট কমানো খুবই জরুরি দরকার ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত ৯৯ কোটি টাকার ৪ লেন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মিলন অনলাইনে সংবাদ প্রকাশের পর নিখোঁজ ছাত্র আবিদ হাসানকে খুঁজে পেল পরিবার আস্থার প্রতিষ্ঠান মাহেরা এন্টারপ্রাইজের নতুন ঠিকানায় নতুন অধ্যায় বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার

সিলেট নিউজ ডেস্ক / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

Manual2 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

Manual4 Ad Code

রাজশাহীর চারঘাটে হৃদয়বিদারক এক মানবিক ট্র্যাজেডির গল্প এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মাত্র ১৯ বছর বয়সী উম্মে হাবিবা মিম—যে বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে লড়াই করছেন এই তরুণী।
ক্লাস নাইনে পড়াকালীন প্রেমে জড়িয়ে পড়েন মিম। পরবর্তীতে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। ভালোবাসার মানুষটিকে নিয়ে সুখের সংসার গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন মিম।
দুর্ঘটনার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে নাক, কান ও চোখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। দ্রুত তাকে ঢাকায় নেওয়া হলে দীর্ঘদিন নিউরোসায়েন্স হাসপাতাল ও পিজি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রাখা হয়। পরে চিকিৎসকরা জানান, মিম বিরল ধরনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত।
কিন্তু জীবনের সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়ানোর বদলে চরম নিষ্ঠুরতার পরিচয় দেন তার স্বামী। পরিবারের অভিযোগ, মিমের অসুস্থতার মধ্যেই তাকে ডিভোর্স দেওয়া হয়। শুধু তাই নয়, বিচ্ছেদের মাত্র ১৮ দিনের মাথায় আরেকটি বিয়ে করেন তিনি।
বর্তমানে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা। কিন্তু মিমের বাবা একজন সাধারণ অটোমেকানিক্স কর্মী। সীমিত আয়ের এই পরিবারের পক্ষে এত বড় অঙ্কের চিকিৎসা ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
একদিকে ক্যান্সারের তীব্র যন্ত্রণা, অন্যদিকে ভালোবাসার মানুষের বিশ্বাসঘাতকতা—সব মিলিয়ে অসহায় সময় পার করছেন ১৯ বছরের এই তরুণী। মানবিক সহায়তা ও সমাজের বিত্তবানদের সহযোগিতা ছাড়া তার চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code