শিরোনাম
আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সিলেট নিউজ ডেস্ক / ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬

Manual5 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

মাদককে না বলুন,খেলাকে হ্যাঁ বলুন এই শ্লোগানকে সামনে রেখে চরকাটারী সবুজ সেনা এলামনাই এসোসিয়েশনের ক্রীড়া পরিষদ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত। ২৯ শে মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৩ দিনে ২৩ টি ব্যাচের ১ম, ২য় রাউন্ড, সেমিফাইনাল এবং ৩১ শে মে ফাইনাল খেলার সমাপ্তি হয়।
উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাননীয় সাংসদ, মানিকগঞ্জ -১, এস,এ,জিন্নাহ কবির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সবুজ সেনা এলামনাই ক্রীড়া পরিষদের সভাপতি প্রকৌশলী মোঃ মহিদুর রহমান। ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ আরো উপস্থিত ছিলেন, চরকাটারী সবুজ সেনা এলামনাই এসোসিয়েশনের সভাপতি ডাঃ আরশাদ উল্লোহ, সিনিয়র সহ সভাপতি -প্রকৌশলী মোঃ আব্দুল করিম, সাবেক দ্রুত মানব- মোঃ মাসুদুল করিম,কানুনগো- মোঃ জুলফিকার আলি ভুট্টো,কানুনগো মোঃ শামসুল ইসলাম, প্রকৌশলী আজিজুল হক,প্রফেসর মোঃ শহিদুল ইসলাম, প্রফেসর সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ রশিদ কর্মকার, চেয়ারম্যান মোঃআইয়ুব আলী মন্ডল, এ,এস,পি মোঃ শরিফুল ইসলাম, চরকাটারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,ওসি মোঃ ওয়াজেদ আলী,প্রচার সম্পাদক সাংবাদিক রাবেয়া সুলতানা, রেফারী হিসেবে দায়িত্বে ছিলেন মোঃ সিহাব মাষ্টার এবং আব্দুল লতিফ। ধারা ভাষ্যকর হিসেবে ছিলেন মোঃ মনির হোসেন। চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক এবং অন্যান্য শিক্ষকন্ডলী এবং ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বাবুল আক্তার। ২৩ টিমের মধ্যে ২০১৬ ব্যাচ বনাম ২০২১ ব্যাচ ফাইনাল খেলায় অংশ গ্রহন করে ২০১৬ ব্যাচ কে ২০২১ ব্যাচ ৫-০ গোলে পরাজিত করে।

Manual6 Ad Code

মাননীয় সংসদ সদস্য জিন্নাহ কবিরের সাথে উপস্থিত ছিলেন জেলা যুব দলের আহবায়ক কাজী মুস্তাক হোসেন দিপু,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম শফিক, ব্যারিষ্টার জাওয়াদুল করিম নয়নসহ একঝাঁক নেতা কর্মী ও এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ। বক্তব্যে মাননীয় এম,পি জনাব এস,এ, জিন্নাহ কবির বলেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুব সমাজের কাছে আমার একটাই দাবী মাদক ছেড়ে মাঠে আসুন। তিনি আরো বলেন আমি নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করে আন্তর্জাতিক শিল্পাঞ্চল গড়ে তুলবো,খেলার মাঠ স্থায়ীভাবে গড়ে দেবো,বিনোদনের জন্য পার্কের ব্যবস্থা করে দেবো। যুব সমাজকে মাদক ছেড়ে মাঠে আসতে হবে, আমি এলাকায় উন্নয়ন করবো।

Manual5 Ad Code

খেলা শেষে পুরষ্কার ও ট্রফি তুলে দেয়া হয় ফলে যমুনা নদীর তীরে বয়ে যায় এক আনন্দের নহর।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code