শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অগোছালো রাষ্ট্র, অকৃতকার্য সরকারের বাজেট যত বড়ো হবে, নিত‍্য পণ্যের মূল্য বাড়বে, লুঠপাট বাড়বে

সিলেট নিউজ ডেস্ক / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

Manual6 Ad Code

অথই নূরুল আমিন:

২০২৬ জুন থেকে ২০২৭ এর জুন পর্যন্ত মাত্র ৩৬৫ দিনের জন‍্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়ো বাজেট ঘোষণা করেছে বিএনপি সরকার। এতে করে পণ্যের মূল্য বেড়ে যাবে সীমাহীন। দেশের ৬০- ৬৫% নিম্ন আয়ের জনগণের নাকের আগায় দম আসা যাওয়া করবে। দেশের ৩০% নাগরিক ঋণখেলাপি হয়ে যাবে। চড়া মূল্যে পণ্য কিনতে কিনতে। তবে এখানে সবচেয়ে বড়ো লাভবান হবে দেশের শিল্পপতিরা বিশেষ করে যারা সিন্ডিকেট ব‍্যবসায় জড়িত অথবা যারা আমদানি রফতানি ব‍্যবসায় জড়িত। আর অন‍্য দিকে ঠিকাদারি প্রতিষ্টানের মালিকগণসহ অন‍্যান‍্য জনবল বিশেষ করে যারা তদবির বাণিজ্য বা দালালী পেশায় পটু।

Manual2 Ad Code

প্রায় দশ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে বতর্মান সরকার। এখানে ২৫% হচ্ছে বিদেশী ঋণের কিস্তি। ২৫% হচ্ছে জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা আর কর্মচারীদের বেতন ভাতা। ১৫% ভুর্তকিও দান অনুদান। ৩০% অর্থ যাবে উন্নয়ন প্রকল্পে।৫% অর্থ খরচ হবে দেশি বিদেশি মেহমান আপ‍্যায়ন এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ‍্যমে।

Manual8 Ad Code

দেশের তিন কোটি জনগণ বেকার আছে। এর মধ‍্যে যারা কর্ম করছেন। তাদেরও কিন্তু আয়ের চেয়ে ব‍্যয় বেশি। এতো বড়ো বিগ বাজেট সরকার করার পরেও কিন্তু বেকার কমানোর উদ্যোগ সরকারের নেই। পূনর্বাসন করার উদ্যোগ নেই। তাহলে তো বাজেট মানেই জনগগকে শোষণ করা। কথা থাকে যে এরই মধ‍্যে যেসকল পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। তা কি শুরু জনগণ ক্রয় করছে। যারা বিএনপির ভোটার সমর্থক নেতা বা কর্মীরা কি তা কিনছে না? অবশ্যই কিনছে। এরকম হলে একসময় ভক্ত সমর্থকরা মন খারাপ করে। দলের সমর্থন থেকে সরে যায়। তখনই দলের শক্তি কমে আসে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিত‍্য পণ্যের মূল্য ছিলো আকাশ ছোয়া। তাই তাদের পতনের সময় জনগণ এগিয়ে আসেনি।

বিএনপি প্রায় সতেরো বছর পর ক্ষমতায় এসেছে। তাই তাদের সরকারের নতুন অনেকগুলো পদক্ষেপ নেয়া দরকার ছিলো। যেমন আগামী পাঁচ বছর সরকারি কর্মকর্তাদের কোনরকম বেতন বাড়বে না। বিশেষ কারণ ছাড়া পণ্যের মূল্য বাড়বে না। ইন্টারনেটের যুগে বেশকিছু মন্ত্রণালয় অধিদপ্তর বন্ধ করার দরকার ছিলো। ৬০ বছরের উর্ধ্বে বয়স্ক সরকারি কর্মকর্তাদেরকে বাধ‍্যতা মূলক অবসরে পাঠানোসহ নানাবিধ উদ্যোগ না নিয়ে সরাসরি বাজেট বৃদ্ধি করে দিয়ে সরকারের জনপ্রিয়তা কমানোর পরামর্শ কে দিয়েছে জানিনা।

বিএনপি সরকারের উচিৎ ছিলো ছয় থেকে সাত লাখ কোটি টাকা বাজেটের আকার। দরকার ছিলো বেকারত্ব কমিয়ে আনার জন‍্য মোট অংকের অর্থ বরাদ্দ। সেই পুরোনো কায়দায় জনগণ শোষণ করার সরকার কখনও জনগণের প্রিয় হতে পারবে না।
এরকম বাজেটের খবর শুনে জামায়াত লোক দেখানো মিছিল বের করেছে পুলিশ পাহারার মাধ‍্যমে। বিরোধী দল হিসাবে যা পূর্বে করা হয়েছিল। কিন্তু জনগণ বুঝে গেছে। জামায়াত এনসিপি যে সরকারের গৃহ পালিত বিরোধী দল এটা বুঝার বাকি নেই কারো। আওয়ামী লীগ আমলে যেমন জাতীয় পার্টি ছিলো গৃহ পালিত।

Manual4 Ad Code

অথই নূরুল আমিন
রাজনৈতিক বিশ্লেষক কলাম লেখক ও রাষ্ট্রচিন্তক
প্রধান মুখপাত্র জাতীয় মানবসম্পদ উইং
প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা গ্রন্থ লেখক

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code