শিরোনাম
মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা প্রধানমন্ত্রীর একক নেতৃত্বে, শিক্ষাব্যবস্থা, শতভাগ পরিবর্তন করতে চাই, শিক্ষক- শিক্ষার্থীর ভবিষ্যত চাই ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিবগঞ্জ শাহজালাল উপশহর উপ-পরিষদের সভাপতি মহিবুর রহমান এপল ভাই আর নেই খুলশী থানার এসআই নাসিমকে ঘিরে অভিযোগের বিস্তার ঝাউতলা-ডিজেল কলোনিতে বেড়ে ওঠা, ২০১২ সালে পুলিশে নিয়োগ; বায়েজিদে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, চান্দগাঁওয়ে বাবাকে আটকের পর এক লাখ টাকায় মুক্তির দাবি! দ্বিতীয় পর্ব মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী একটি সরকার ক্ষমতায় আসার পর জনগণের কল‍্যাণের জন্য কাজ করলে জনগণ পাশে থাকে খাদিমুল কুরআন পরিষদ সিলেটের ২৭ সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা (কার্যনির্বাহী পরিষদ) গঠিত সভাপতি আবুল হাসান ফয়সল, সাধারণ সম্পাদক আব্দুল মতিন নবীগঞ্জী কবিতার শিরোনাম আলহাজ্ব মহিউদ্দিন মার্কেট ও মসজিদ নির্মাণ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা

Coder Boss / ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

Manual7 Ad Code

ফেসবুকে ছবি-জিডি ছড়িয়ে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় সাংবাদিকের মামলা

 

 

সিলেটের জৈন্তাপুরে একজন কর্মরত সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সাধারণ ডায়েরি (জিডি) দায়ের, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানিকর প্রচারণা চালানো এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

Manual6 Ad Code

মামলার বাদী মোঃ সাজ উদ্দিন সাজু জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিলেটের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি গত ১৭ জুন রাতে জৈন্তাপুর মডেল থানায় এ অভিযোগ দায়ের করেন।

Manual4 Ad Code

 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জৈন্তাপুর পূর্ব বাজারস্থ ‘রশিদ কম্পিউটার’-এর স্বত্বাধিকারী আজির উদ্দিন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দ্রুত সংশোধনের নামে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছেন—এমন অভিযোগ পেয়ে বিষয়টি অনুসন্ধান শুরু করেন সাংবাদিক সাজু। এ বিষয়ে জুবায়ের আহমদ ও আব্দুল আলিম নামে দুই ভুক্তভোগী জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দায়ের করেন।

 

গত ১৬ জুন দুপুরে অভিযোগের সত্যতা যাচাই করতে সাংবাদিক সাজ উদ্দিন সাজু সাক্ষীদের নিয়ে রশিদ কম্পিউটারের সামনে গেলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে ঘটনার ভিডিও ধারণ করতে চাইলে আজির উদ্দিন ও রশিদ মিয়া তাকে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করা হয়।

 

পরবর্তীতে জনস্বার্থে ও সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে অভিযোগের প্রাথমিক তথ্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এবং প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি সচেতনতামূলক পোস্ট প্রকাশ করেন।

 

এদিকে গ্রাহকদের লিখিত অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যের সূত্র ধরে একই দিন বিকেলে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানি দেবের নেতৃত্বে পুলিশসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

 

Manual6 Ad Code

অভিযোগে আরও বলা হয়, ভ্রাম্যমাণ আদালতের পর ওই দিন রাতেই রশিদ কম্পিউটারের স্বত্বাধিকারী আজির উদ্দিন সাংবাদিক সাজ উদ্দিন সাজুর বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় একটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি জিডির কপি ও সাংবাদিকের ব্যক্তিগত ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর, অপপ্রচারমূলক ও মানহানিকর পোস্ট ছড়িয়ে দেওয়া হয়।

 

মামলায় উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা বিভিন্ন ফেসবুক আইডি থেকে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার পেশাগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এসব পোস্টের একাধিক লিংক অভিযোগপত্রের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

 

মামলায় বিবাদী হিসেবে জৈন্তাপুরের হর্ণি গ্রামের আজির উদ্দিন, নিজপাট জাঙ্গালহাটির হাবিবুর রহমান এবং গোয়াবাড়ী এলাকার রশিদ মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

 

সাংবাদিক মোঃ সাজ উদ্দিন সাজু বলেন, “আমি একজন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে জনস্বার্থে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ করেছি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা জিডি দায়ের করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে আমার পেশাগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। আমি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়েছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে আশা করছি।”

Manual4 Ad Code

 

তিনি আরও বলেন, “সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সত্য প্রকাশকে দমিয়ে রাখা যাবে না। আমি প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code